আমিরাতে ৪১২ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩
ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরো ৩২,০০০ করোনা পরিক্ষা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আমিরাতে নতুন ৪১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, ৩ জনের মৃত্যু, ৮১ জন সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছে ৪৯৩৩ জন, মৃত্যুবরণ করেছেন ২৮ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৯৩৩ জন।


আপনার মতামত লিখুন