খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে হিরোদের কাতারে ১৯ বাংলাদেশি তরুণ-তরুণী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০, ৮:৫৯ পূর্বাহ্ণ
আমিরাতে হিরোদের কাতারে ১৯ বাংলাদেশি তরুণ-তরুণী

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি:::মহামারি করোনা ভাইরাস যখন পুরো পৃথিবীকে আঁকড়ে ধরে এক কথায় জনজীবন থমকে দিয়ে পুরো মানবজাতিকে গৃহ বন্দি করে রেখেছে ঠিক তখনি দুবাই সরকারের আহ্বানে একদল তরুণ তরুণী ঝাঁপিয়ে পড়েছে প্রবাসীদের পাশে দাঁড়াতে। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে গত ৩১ মার্চ থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাই এর আল রাস এলাকাটি পুরোপুরি ভাবে লক-ডাউন করা হয়েছে যেখানে কমপক্ষে হলেও ২৫ থেকে ৩০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করে থাকে।

করোনা ভাইরাস এমন একটি রোগ যাদের সংস্পর্শে কেউ যেতে চায়না সেখানে নিজের জীবনের সাথে এক রকম যুদ্ধ ঘোষণা করে বাংলা এক্সপ্রেস এর সহকারী সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে বাংলাদেশ কমিউনিটির ১৯ সদস্যের একটি টিম স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে, এসময় তারা লক-ডাউন এলাকার প্রবাসী বাংলাদেশিদের ঘরে থাকতে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে। প্রতিদিন প্রায় ২০০০ হাজার প্রবাসীদেরকে তিন বেলা খাওয়ার সরবরাহ করে যাচ্ছেন বিভিন্ন এলাকায় দুটো দলের মাধ্যমে। অসুস্থ প্রবাসীদের সেবা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ দিয়ে দুবাই সরকারের বিভিন্ন সংস্থা তথা দুবাই পুলিশ ও দুবাই স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই তরুণ-তরুণীরা যাদেরকে নিয়ে প্রবাসীরা গর্ববোধ করছে।

বিশ্বের প্রথম শারির দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে করোনা ভাইরাসের এই মহামারির মোকাবেলা করতে সেখানে আরব আমিরাত খুব সূক্ষ্ম ভাবে তাদের মেধা ও মনন এবং প্রকৃত নেতৃত্বের মাধ্যমে এই মহামারি থেকে ত্রাণ পাওয়ার যাবতীয় উপকরণ নিয়ে কাজ করে যাচ্ছে।

মামুনুর রশীদের সাথে স্বেচ্ছাসেবক টিম এ আরও যারা রয়েছেন; মোদাসসের শাহ, আনোয়ার হোসাইন, শামসুন নাহার শপ্না, আব্দুল্লাহ আল শাহিন, রুমা খাতুন, মোহাম্মদ কাজি ইসমাইল, ফখরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ মিজানুর, জলিল, মোঞ্জর মোরশেদ, মোহাম্মদ নুরুল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনোয়ার আযিম, হাসান ফরহাদ, বাশির চোখদার, মোহাম্মদ হামদান আহমেদ ও মোহাম্মদ শাইফ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…