জীবন প্রদীপ নিভে গেল করোনা সৈনিক তরুণ চিকিৎসক ডা. জ্যোতি জয়ন্ত’র
২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ || অকালেই জীবন প্রদীপ নিভে গেল মেধাবী, মানবসেবক, মহামারী করোনা যুদ্ধের সৈনিক তরুণ চিকিৎসক ডাঃ জ্যোতি জয়ন্ত চক্রবর্তী।
গতকাল ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসক জ্যোতি অত্যন্ত মেধাবী ও সজ্জন লোকসেবী ছিলেন তিনি। নিজ উদ্যোগেই মানুষের জীবনরক্ষায় শপথ নিয়ে করোনা লড়াইয়ের প্রশিক্ষণ নেন তিনি।
জ্যোতি ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ সাবেক ডেমনস্ট্রেটর জ্যোতিময় চক্রবর্তীন কণিষ্ট সন্তান এবং চিকিৎসক জ্যোতিপ্রকাশ চক্রবর্তীর ভাই। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ চিকিৎসা কেন্দ্রের তরুণ চিকিৎসক ছিলেন।
আনন্দ মোহন কলেজের শিক্ষক মোশাররফ হোসেন বুধবার রাতে তরুণ চিকিৎসক ডা: জ্যোতি জয়ন্ত চক্রবর্তী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেন।

তার পারিবারিক সুত্রে উচ্চ রক্তচাপ জনিত কারনে তরুণ এ চিকিৎসকের মৃত্যু হয়েছে জানালেও উনার করোনা পজেটিভ ছিল মর্মে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন!
তবে উনি শেষ নিশ্বাস পর্যন্ত করোনা যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী ছিলেন যা উনার নিচের ফেসবুক স্টাটাস পড়লে বোঝা যায়।শেষ পর্যন্ত এই মহান চিকিৎসককে প্রাণ প্রদীপের বিনিময়ে হার মানতে হল।
এ বিষয়ে করোনা আপডেট চট্টগ্রাম নামক একটি ফেসবুক গ্রুপে সাধারণ জনগণের উদ্দেশ্য পোস্ট করেন, দয়া করে কেউ গুজব ছড়াবেন না, ১০০% নিশ্চিত না হয়ে কোন কিছু শেয়ার করবেন না।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, চিকিৎসক জ্যোতি জয়ন্তর মৃত্যু উচ্চ রক্তচাপজনিত কারণেই। তার ডেথ সার্টিফিকেটেও তাই উল্লেখ করা হয়েছে।
ডা. জ্যোতির শরীরে করোনার কোনো উপসর্গ ছিলো না। এর পরও রাতে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। আজ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।
daktarprotidin.com ডাক্তার প্রতিদিন নামক একটি পোর্টালে চিকিৎসক জ্যোতির মারা যাওয়ার নিউজটি প্রকাশ করে নিউজে উল্লেখ করেন, আমরা শুধু একজন তরুণ চিকিৎসককে হারাইনি, হারিয়েছি Covid-19 এর বিরুদ্ধে লড়াকু একজন সৈনিককে। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন