খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে করোনায় নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে চমেকে মারা গেছে তরুণ চিকিৎসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২০, ৫:১০ অপরাহ্ণ
সীতাকুণ্ডে করোনায় নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে চমেকে মারা গেছে তরুণ চিকিৎসক

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দিন যতই যাচ্ছে করোনার থাবায় দিশেহারা হয়ে উঠছে বাণিজ্যিক নগর চট্টগ্রাম। আক্রান্তের তালিকায় ইতিমধ্যে দেশের রাজধানী ঢাকার পরেই এখন চট্টগ্রামের অবস্থান। রীতিমতো করোনা মহামারির হটস্পটে পরিণত হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১০ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১ হাজার ৩০৬ ও উপজেলায় ৩০৪ জন।

গত ২৪ ঘণ্টার রিপোর্টে মৃত্যুবরণকারীর তালিকায় যোগ হলো আরো একজনের নাম। করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

গতকাল ২৪ মে রবিবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। সীতাকুণ্ডে করোনা সংক্রমণ শুরুর দেড় মাস পর প্রথমবারের মৃত্যুর ঘটনা ঘটল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, ওই নারীর জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত শনিবার দুপুরে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রোববার সকালে তিনি মারা যান। সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়।

২৪ মে রবিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলে তাঁর করোনা পজিটিভ আসে। এছাড়া একই দিনের নমুনা পরীক্ষার ফলাফলে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জানান। এ মৃত্যুটিসহ চট্টগ্রামে এখন পর্যন্ত সরকারি তালিকায় ৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

করোনা উপসর্গ নিয়ে তরুণ চিকিৎসকের মৃত্যু : আজ সোমবার (২৫ মে) ভোর ৬টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪ বছর বয়সী তরুণ চিকিৎসক ডা. এস এম জাফর হোসাইন রুমি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুবরণকারী তরুণ চিকিৎসক ডা. এস এম জাফর হোসাইন রুমি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশুরোগ বিভাগের চিকিৎসক ছিলেন।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ১৬ মে শনিবার তরুণ এ চিকিৎসকের শ্বাসকষ্ট দেখা দিলে তিনি আমাদের হাসপাতালের কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন। শারিরীক অবস্থা খারাপের দিকে গেলে ওইদিন দুপুরেই তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)তে নেওয়া হয়।

গত ১৯ মে তার অবস্থা আরো খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের উদ্দ্যেশে এয়ার অ্যাম্বুলেন্স তৈরি করা হলেও করোনা উপসর্গ জানতে পেরে এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে না নিয়ে ফিরে যায়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে এর আগেও চিকিৎসক জাফর হোসাইনের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। প্রথম বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল। পরে পরীক্ষার জন্য আবারও নমুনা নেওয়া হয়েছে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…