আক্রান্ত এক মায়ের থেকে তার ১৭ ছেলে-মেয়ের শরীরে করোনা
২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়ংকরভাবে হানা দিয়েছিলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ১৮ সন্তানের জননী ব্রিটেনি জেনিকের পরিবারে।
মরণঘাতী এ ভাইরাসে পরিবারটিতে প্রথমে মা ব্রিটেনি জেনিক আক্রান্ত হয়। পরে তার শরীর থেকে তারই ১৭ ছেলেমেয়ের করোনা সংক্রমণ হয়। তবে এখন তারা সবাই ভালো আছে।
জানা যায়, প্রথমে মায়ের শরীরে কোনো লক্ষণ প্রকাশ না পাওয়ায় একে একে সংক্রমিত হয় ১৭ ছেলেমেয়ে। তবে আশার বিষয় হলো ১ মাস আইসোলেশনে থাকার পর তারা সবাই এখন সুস্থ হওয়ার পথে।
কোন ধরনের লক্ষণ প্রকাশ না পাওয়ায় প্রথমে করোনা টেস্ট করাননি ১৮ সন্তানের জননী ব্রিটেনি জেনিক। এরপর সন্তানদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় মেডিকেল টেস্ট করিয়ে দেখেন একই বাসার ১৮ জন করোনায় আক্রান্ত। মোট ১৮ জন ছেলেমেয়ের মধ্যে কয়েকজনকে দত্তক নিয়েছেন জেনিক।
তিনি বলেন, করোনা আমাদের পরিবারে ভয়ংকর ভাবে আঘাত হেনেছে। আমি আমার জীবনে কখনো এত ভয় পায়নি। তবে জেনিক কীভাবে করোনা আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ৪০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৩০৩ জনে।
এর মধ্যে শুধু নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন মানুষ। মারা গেছেন ১২ হাজার ৮০০ মানুষ।
২৪ ঘণ্টা/ আর এস পি


আপনার মতামত লিখুন