খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৯:১৯ অপরাহ্ণ
খাগড়াছড়িতে চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নূর মোহাম্মদ হৃদয় : খাগড়াছড়ির দিঘীনালায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আবদুল জলিল। গুরুতর আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে সাংবাদিক আবদুল জলিলকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সাংবাদিক আবদুল জলিল চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘‘সাপ্তাহিক চট্টবাণী’ পত্রিকায় খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

আহত সাংবাদিক আবদুল জলিল জানান, সোমবার সন্ধ্যায় নিজ বাসায় অবস্থানকালে হাফেজ হামিদুল্লাহ নামে একজন কথা আছে বলে বাহিরে আসতে বলে। বাসা থেকে বাহিরে পুকুর পাড়ে আসলে হঠাৎ আরো কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা বলে “তুই কতো বড়ো সাংবাদিক হয়েছিস যে মেরুং এর নিউজ করিস, ডিলারের বিরুদ্ধে নিউজ করিস, তোকে মেরে তোর রক্ত দিয়ে গোসল করবো, দেখি তোর পাশে কে দাড়ায়’’? সন্ত্রাসীদের অস্ত্রের কোপে আমার হাত কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাত্ত জখম হয়। আমার আত্ম-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়”।

এই সংবাদ প্রকাশের কারণে হামলা করা হয়

পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে সাংবাদিক আবদুল জলিলকে দেখতে যান বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ পার্বন চাকমা জানান, আহত সাংবাদিকের বাম হাতের তালুতে কাটা ছিলো সেখানে সেলাই দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দে বলেন, হামলার বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে হুমকি

এ ঘটনায় চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব, পার্বত্য প্রেসক্লাব, খাগড়াছড়িসহ বিভিন্ন মহল প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ ব্যপারে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম মুজাহিদুল ইসলাম বলেন,সাংবাদিকদের নির্যাতন করে সত্যকে চাপিয়ে রখতে অতীতে কেউ পারেনাই ভবিষ্যতে ও পারবেনা। অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

উল্লেখ্য যে, ১৩ এপ্রিল সোমবার দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ’র অভিযানে অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা চাল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (দুলু) কে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন বলেন ‘’ প্রতি বস্তা ১০০০ টাকা দরে ডিলার মোঃ জহির এর নিকট থেকে উক্ত চাল ক্রয় করেছি । খাদ্য বান্ধব কর্মসূচি’র মেরুং ইউনিয়ন’র ডিলার মোঃ জহির পলাতক রয়েছে ৷

এ ঘটনার পর থেকে সাংবাদিকদের ফেইস বুকে একাধিক হুমকি আসে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…