খুঁজুন
, ,

সীতাকুণ্ডে আ’লীগের বর্ধিত সভায় হাতাহাতিতে আহত ৬, সভা পন্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 15 October, 2019, 12:00 am
সীতাকুণ্ডে আ’লীগের বর্ধিত সভায় হাতাহাতিতে আহত ৬, সভা পন্ড

.jpg

সীতাকুণ্ডে আওয়ামীলীগের বর্ধিত সভায় দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে ছোট দারোগারহাট এলাকার বর্ধিত সভাস্থলে এ হামলার ঘটনা ঘটে।

জানাযায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভায় বারৈয়াঢালা ইউনিয়নে দুই পক্ষের হাতাহাতিতে উপজেলা সাংগঠনিক সম্পাদকসহ ৬জন আহত হয়েছে। এতে সভাটি পন্ড হয়ে যায়।

জানা যায়,পূর্ব নির্ধারিত অনুসারে প্রতিটি ইউনিয়নে মত বিশেষ বর্ধিত সভার দিনক্ষণ ঠিক বারৈয়াঢালা ইউনিয়নেরও। জেলা নেতার উপস্থিতিকে বর্ধিত সভাও শুরু হয়। শুরু কিছু সময় পর ওয়ার্ড আওয়ামীলীগের নতুন ও পুরনো কমিটি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি রুপ নেয়। এ সময় বাইরে থাকা লোকজন অতর্কিত বর্ধিত সভায় ডুকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে পিঠিয়ে গুরুতর আহত করে। এতে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া, বারৈয়াঢালা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল সিরাজী, উপজেলা নেতা নজরুল ইসলাম, আবুল কালাম চৌধুরী, হান্নান ভূঁইয়াসহ ৬জন নেতা-কর্মী আহত হয়। আহতবস্থায় তাদেরকে উদ্ধার সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজির অবস্থা আশংকাজক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

অন্যদিকে বাড়বকুণ্ড ইউনিয়নে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় সভাটি মুলতরি ঘোষণা করেন।

এছাড়া সীতাকুণ্ড পৌরসভাসহ ৭টি ইউনিয়নে বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার বিকালে উপজেলার ইউনিয়ন ও পৌরসভা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র নেতাদের বিভক্তির কারণে বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ালীগের আহবায়ক কমিটির পাশাপাশি অপর একটি কমিটিও রয়েছে। বাড়বকুণ্ড হাই স্কুল মিলনায়তনে বর্ধিত সভা শুরু হলে উভয় কমিটি নিজেদেরকে বৈধ কমিটি হিসেবে দাবী করায় ওয়ার্ড কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে মত বিরোধ দেখা দেয়। সভায় জেলা কমিটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু এবং জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উভয় গ্রুপের নেতাদের মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হওয়ায় তারা সভাটি কোন সিদ্ধান্ত ছাড়াই মুলতবি ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান বলেন,‘উপজেলা আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়ার নেতৃত্বে কিছু যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বর্ধিত সভা চলাকালীন সময়ে জেলা নেতাদের উপস্থিতিতে সভায় হামলা চালায়। হামলায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ৬ জন আওয়ামীলীগ নেতা গুরুতর আহত হয়েছে।’

চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাউদ্দিন সাবেরি বলেন,‘পুরনো ওয়ার্ড কমিটির লোকজন বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজির উপর অতর্কিত হামলা চালায়। তবে আমরা চেয়েছিলাম উভয় পক্ষকে সাথে নিয়ে বর্ধিত সভা সফল করবো। কিন্তু অতর্কিত হামলার কারণে তা সম্ভব হয়ে উঠেনি।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।