খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে নিম্নবিত্তের কাতারে ভিড় করছে মধ্যবিত্তরাও!

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ২:১৩ অপরাহ্ণ
চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে নিম্নবিত্তের কাতারে ভিড় করছে মধ্যবিত্তরাও!

২৪ ঘণ্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স ।। লজ্জা ভেঙে নিম্নবিত্তের কাতারে এসে মধ্যবিত্তরা দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। কিনছেন কম দামে পণ্য। চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবসহ চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় টিসিবির বিক্রয় কেন্দ্রে দেখা গেছে এমন চিত্র।

এদিকে করোনার প্রভাবে খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে পণ্য কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিক্রয় কেন্দ্রে নিম্ন আয়ের মানুষের সঙ্গে মধ্যবিত্তরাও ভিড় করায় চাহিদা বেড়েছে বহুগুন। দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকেও পণ্য না পাওয়ার অভিযোগও করেছেন কয়েকজন ক্রেতা।

নিম্নবিত্তের কাতারে এসে মধ্যবিত্তরাও ভিড় করায় চাহিদা বেড়েছে উল্লেখ করে টিসিবি’ কর্মকর্তার দাবি করছেন, চাহিদা বাড়ায় তাদের পয়েন্টও বাড়িয়েছে। আগে ছিল ১৫টি আর এখন তা বাড়িয়ে ৩৫ পয়েন্টে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে।

লজ্বা ভুলে নিজেকে একটু আড়াল করে প্রেস ক্লাবের সামনে টিসিবির বিক্রয় কেন্দ্রে পণ্য কিনতে লাইনে দাড়িয়েছেন নগরীর হেমশেন লেইন এলাকার একজন ব্যবসায়ি। নাম না জানানো শর্তে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, তিনি একজন ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা। নগরীর তিন পোলের মাথায় তার নিজস্ব ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

তবে করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। আবার কারও কাছে হাতও পাততে পারছিনা লজ্জ্বায়। তাই বাধ্য হয়ে বাজারমূল্যের চেয়ে অনেক কমে পণ্য কেনার জন্য লাইনে দাড়িয়েছি।

বেসরকারি চাকুরিজীবি নয়ন দে জানালেন, ঘরে যা মজুদ ছিলো কয়েকদিন আগেই সব শেষ হয়েছে। এদিকে জমানো অর্থটাও প্রায় শেষ তাই এখানে কমদমে পণ্য কিনতে লাইনে দাড়িয়েছি। তবে তিনি অভিযোগ করেন সরবরাহ কম থাকায় গতকালও তিনি লাইনে দাড়িয়ে পণ্য কিনতে পারেনি।

টিসিবির পণ্য বিক্রেতারা বললেন, কয়েকদিন আগেও টিসিবির এই বিক্রয় কেন্দ্রে নিম্নআয় ও খেটে খাওয়া মানুষের ভিড় বেশি লক্ষ করা গেছে। এখন মধ্যবিত্তরাও ভিড় করছেন। প্রতিদিনই তাদের ভিড় বাড়ছে। চেহারা দেখেই টের পাচ্ছি।

ভোক্তারা অভিযোগ করেছে টিসিবির প্রতিটি পয়েন্টে তেল, ডাল, চিনিসহ সাড়ে ৩০০ জন পণ্য পাওয়ার কথা থাকলেও ১৫০ থেকে ২০০ মানুষের কাছে পণ্য বিক্রি করে তা শেষ হয়ে যাচ্ছে।

এবিষয়ে টিসিবি’ কর্মকর্তার দাবি, চাহিদা বাড়ায় নগরীর ১৫টির পরিবর্তে এখন ৩৫টি পয়েন্টে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে।

চট্টগ্রাম ক্যাবের সভাপতি এস এম নাজির হোসেন করোনা দুর্যোগের সময় টিসিবির বিতরণ পয়েন্ট গুলোতে আরো বেশি পরিমাণ পণ্যের সরবরাহ বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…