হুইপের নির্দেশে পটিয়ার হাঈদগাঁও গ্রামে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগ নেতা বিএম জসীম
২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : জাতীয় সাংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর নির্দেশনায় ফের ত্রাণ বিতরণ করলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা বি এম জসীম।
তিনি আজ শুক্রবার পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।
কোভিড-১৯ করোনা মহামারিতে সাধারণ মানুষের আয় যখন বন্ধ, পরিবার নিয়ে যারা মানবেতর জীবন যাপন করছেন এমন অসহায় মানুষের কথা ভেবে গত এক মাস ধরে তিনি হাইদগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ব্যাক্তিগত অর্থায়নে প্রতিনিয়িত কষ্ট পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী।
তিনি বাড়িতে বাড়ীতে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ৯টি ওয়ার্ডে ইতিমধ্যে প্রায় ১২শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন হাইদগাঁও ইউনিয়নের কোন মানুষ যেন অভুক্ত না থাকে সেদিকে খেয়াল রেখে মাননীয় হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর নির্দেশনায় তিনি প্রতিনিয়ত গরীব অসহায় পরিবারের মধ্যে রাতের আঁধারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে।
এইসময় উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের উপদেষ্টা আহম্মদ কবির, হাইদগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সভাপতি মাহামুদুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, দ:জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম অভি, হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি করিম মোস্তাফা, সহ-সভাপতি রবিউল হোসেন, ওসমান গনি জাবেদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুল আবেদীন সজীব, সাবেক ছাত্রনেতা মানিক, সমাজ সেবক জহির আহম্মদ, আ,লীগ নেতা শহীদুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা তুষার, সাকিব, বাবু প্রমুখ।
২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি


আপনার মতামত লিখুন