খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের পাশাপাশি নিজ এলাকায় সাধ্যমতো সহায়তা প্রদানে স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান- সিটি মেয়রের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২০, ৪:২৪ অপরাহ্ণ
সরকারের পাশাপাশি নিজ এলাকায় সাধ্যমতো সহায়তা প্রদানে স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান- সিটি মেয়রের

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সঙ্গে চলমান থাকায় অসহায় মানুষদের বেশি করে সাহায্য করতে হবে। ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর এটাই সুযোগ। সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকায় মানুষকে সাধ্যমতো সহায়তা প্রদানের জন্য স্থানীয় বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। যারা হেল্পলাইনে কল করছে তাদের বাড়িতে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের মায়াকে উপেক্ষা করে প্রাণঘাত করোনা ভাইরাস প্রতিরোধে দিন-রাত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও আদর্শীক কর্মী হিসেবে তাঁর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ তৃণমূল নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছি।

তিনি বলেন,সরাকারিভাবে এই পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন করেছি। ১৯ হাজার ২ শত জনকে ওএমএস কার্ডে অন্তভুক্তি করা হয়েছে। ১ কোটি ৫ লাখ মানুষকে বিশেষ ভাতা (মুক্তিযোদ্ধা,বয়স্ক,প্রতিবন্ধী,মাতৃত্বকালীন,বিধবা) প্রদান অব্যাহত রয়েছে। তিনি বলেন আমাদের লক্ষ্য নগরীর একটি মানুষও যাতে অভুক্ত না থাকে।

সিটি মেয়র আরো বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবাইকে সচেতনতার সহিত এর মোকাবেলা করতে হবে।

তৃণমূলের নেতাকর্মীদের উপহার সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ যে কর্মীবান্ধব তা তারা উপলব্ধী করে ভবিষ্যতে দলের জন্য,দেশের জন্য নিবেদিত হতে পারে। তিনি বলেন শ্রমজীবী পরিবারের বেশির ভাগ মানুষ প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল। কিন্তু কাজকর্ম না থাকার কারণে তাদের আয়ের পথ সংকুচিত হয়ে এসেছে। এ কারণে এসব পরিবারের দিকে বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও বিশিষ্ঠ ব্যক্তিদের তাদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

তিনি আজ ২৫ নং রামপুর ওয়ার্ড, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড ও ২৬ ন উত্তর হালিশহর ওয়ার্ডে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে এসব কথা বলেন।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, কার্য নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মোরশেদ আকতার চৌধুরী, হালিশহর থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী মো. আবু তাহের, রেজাউল করিম কাইসার, মহানগর যুবলীগের যুগ্ম আহাবায়ক দেলোয়ার হোসেন খোকা, ওয়ার্ড আওয়ামীলীগের হাজী মোহাম্মদ আবুল কাশেম, দিলদার খান দিলু, কাউন্সিলর এরশাদ উল্লাহ, অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, আসলাম হোসেন সওদাগর, নাজিমুল ইসলাম মজুমদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোক বার্তা
৪নং চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু’র মাতা রেহেলা বেগম এর আকষ্মিক মৃতুতে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ. জ.ম. নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন।

আজ এক বিবৃতিতে তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর

Feb2

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

২০২৬ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম দিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ফরিদপুর-১ সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা লিখিত প্রশ্ন রেখে বলেন, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে মধুখালি, বোয়ালমারী দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত কোনো রেলগাড়ি পরিচালনা করার পরিকল্পনা আছে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। তাছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এসে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাতায়াত করার সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ইঞ্জিন, কোচ ও ক্রুর অভাবে ১৯টি মেইল/কমিউটার ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে এবং প্রতিদিন ৭/৮টি মালবাহী ট্রেন পুশব্যাক হচ্ছে।

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ বাংলাদেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করবেন।