খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানের ইমাম-মোয়াজ্জিন,পুরহিত ও বৌদ্ধ গুরুদের খাদ্যসামগ্রী উপহার দিলেন সাংসদ ফজলে করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২০, ৫:৪১ অপরাহ্ণ
রাউজানের ইমাম-মোয়াজ্জিন,পুরহিত ও বৌদ্ধ গুরুদের খাদ্যসামগ্রী উপহার দিলেন সাংসদ ফজলে করিম

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
দক্ষিণ রাউজানের নোয়াপাড়া শেখ কামাল কমপ্লেক্স প্রাঙ্গনে ইমাম মোয়াজ্জিন, মন্দিরের পুরহিত ও বৌদ্ধ গুরুদের খাদ্য সামগ্রী উপহার দেয়ার অনুষ্ঠানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন দেশের করোনা সংকট উত্তোরণে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদ্দেশনার আলোকে সকলকে ঘরের মধ্যে থাকতে হবে। শাররীক দুরুত্ব বজায় রেখে সকলকে চলতে হবে। মানুষকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভুমিকা রয়েছে।

বুধবার সকালে তিনি সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় উপহার সামগ্রী দেয়ার এই অনুষ্ঠানে তিনি আরো বলেন এই দুর্যোগে রাউজানের কোনো মানুষ অনাহারে থাকবে না। এই পর্যন্ত এখানে ৬০ হাজার মানুষকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। ফারাজ করিমের সংগঠন সেন্টাল বয়েজ অব রাউজান থেকে দেয়া হচ্ছে দুই কোটি টাকার সমমূল্যে ত্রাণ সামগ্রী দিচ্ছে। এই সংগঠন থেকে প্রতিদিন পাঠানো হচ্ছে মহানগরের বিভিন্ন চিকিৎসা সেবাদান কেন্দ্রের সেবাদানকারীদের জন্য রাতের চেহেরী। নিম্মবিত্ত পরিবারের পাশাপাশি রাউজানে মধ্যবিত্তরা যতেষ্ট পরিমান খাদ্য সামগ্রী পাচ্ছে। তিনি আশ্বস্থ করে বলেন রাউজানের কোনো মানুষ অনাহারে থাকতে হবে না।

খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মাঝে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, এসি ল্যাণ্ড আবদুল্লাহ আলম মাহমুদ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভপাতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, চেয়ারম্যান দিদারুল আলম, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান লায়ন সাহবুদ্দিন আরিফ, চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, চেয়ারম্যান রোকন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা শাহজাহান ইকবাল, এডভোকেট দিপক কান্তি দত্ত, আহসান হাবীব চৌধুরী, সুমন দে, বাবুল মিয়া মেম্বার, মফজল হোসেন, জাহাঙ্গীর আলম,আহমদ সৈয়দ, মহিউদ্দিন ইমন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর/রানা

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…