খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যে কোনো মুহুর্তে হালদা নদীতে ডিম ছাড়তে পারে মা মাছ, প্রস্তুত ডিম আহরনকারীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৪:৩৫ অপরাহ্ণ
যে কোনো মুহুর্তে হালদা নদীতে ডিম ছাড়তে পারে মা মাছ, প্রস্তুত ডিম আহরনকারীরা

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):::প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে যে কোনো সময় মা মাছ ডিম ছাড়তে পারে। গত রবিবার রাতে ডিম আহরণকারীদের জালে পাওয়া গেছে নমুনা ডিম। এখন হালদা পাড়ে নৌকা ও ডিম আহরণের সরঞ্জাম নিয়ে শত শত ডিম আহরণকারী অপেক্ষার প্রহর গুনছেন। ডিম ছাড়লেই যেন শুরু হবে উৎসব। এই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন মৎস্যজীবিরা।

গতকাল দুপুরে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পাড়ে নৌকা নিয়ে অপেক্ষমান পোনা আহরণকারীরা।

এ সময় রাউজানের উরকিরচর ইউনিয়নের পোনা আহরণকারী মোঃ নাছির বলেন, ১২ টি নৌকা নিয়ে তিনি কয়েকদিন ধরে ডিম ধরার সরঞ্জাম নিয়ে হালদাপাড়ে অপেক্ষায় আছেন।

স্থানীয় পোনা আহরণকারী ও মৎস্য অফিস সূত্র জানায়, সাধারণত আমবস্যা-পূর্ণিমায় লাগাতার বজ্রসহ বৃষ্টি, শীতল আবহাওয়া ও পাহাড়ি ঢলে কার্প জাতীয় মা মাছ হালদা নদীতে ডিম ছাড়ে। নদীর দূষণ কমে আসায় এবং আবহাওয়া অনুকুলে থাকায় এ মৌসুমে অন্যান্য বছরের তুলনায় বেশী পরিমান ডিম সংগ্রহের বিষয়ে আশাবাদী সকলে। তবে ডিম ছাড়ার ভরা মৌসুমে নদীতে যান্ত্রিক নৌযানের অবাধ চলাচল থাকায় মা মাছের জন্য হুমকি মনে করছেন স্থানীয় সচেতন লোকজন।

হালদাপাড়ে মোবারেকখীল হ্যাচারিও প্রস্তুত করে রাখা হয়েছে পাশাপাশি স্থানীয় মৎস্যজীবিরা প্রাচীণ সনাতন পদ্ধতির মাটির কুয়াও প্রস্তুত করেছেন।

আগামী কয়েকদিনের মধ্যে মা মাছ ডিম ছাড়তে পারে। হালদা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা আইডিএফের স্বেচ্ছাসেবক রোসাঙ্গীর আলম বলেন, প্রতিবছর ডিম ছাড়ার মৌসুম আসছে নদীপাড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।আমরা সনাতন পদ্ধতির মাটির কুয়ার সাথে পাকা কুয়াও প্রস্তুত করে রেখেছি।

রাউজান উপজেলা সি, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন হালদার বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বলেন, হালদায় অনুকুল পরিবেশ না থাকায় মা মাছ ডিম ছাড়ছেনা।আবহাওয়া অনুকুলে থাকলে যে কোনো সময় মা মাছ ডিম ছাড়বে।

তিনি বলেন, হালদা নদীতে আমরা নিয়মিত টহল জোরদার করেছি। আমরা প্রস্তুতি নিয়েছি। মোবারেকখীল হ্যাচারিও প্রস্তুত রাখা হয়েছে। সেখানে জেনারেটরের ব্যাবস্থা রাখা হয়েছে। ডিম আহরণকারীরাও নৌকা, জালসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে প্রস্তুত আছে।

রাউজান উপজেলা সি. মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, হালদায় ডিম ছাড়ার বিষয়টি প্রকৃতির উপর নির্ভর করছে। আশা করছি ডিম ছাড়ার অনুকুল পরিবেশ বিরাজ থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হালদায় মা মাছ ডিম ছাড়ার বিষয়ে আমরা আশাবাদী।

২৪ ঘন্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…