কক্সবাজারে একদিনে আরও ৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪৬ জনের করোনা স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
বাকী ১৪০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। পজেটিভদের মধ্যে চকরিয়া ৪, উখিয়া ১ ও টেকনাফ উপজেলার ১ জন।
আজ শনিবার (৯মে) কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।
কক্সবাজারে এ পর্যন্ত করোনা পজেটিভের সংখ্যা দাড়ালো ৮০ জনে।
২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/আর এস পি


আপনার মতামত লিখুন