খুঁজুন
রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডোমারে শিশুর গলাকাটা, যুবকের গলিত ও গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২০, ৯:২২ অপরাহ্ণ
ডোমারে শিশুর গলাকাটা, যুবকের গলিত ও গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

২৪ ঘণ্টা ডট নিউজ। নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক পৃথক ঘটনায় শিশুর গলাকাটা মৃতদেহ, যুবকের গলিত মরদেহ ও গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০মে) সকালে ও দুপুরে পৃথক স্থানে এই তিনটি ঘটনা ঘটে। এ ঘটনায় ডোমার ও দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলার মর্গে লাশ প্রেরন করা হয়েছে।

রবিবার (১০মে) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের লালার খামার এলাকায় কাজি নজরুল সরকারি প্রাঃ বিদ্যালয় সংলগ্ন রাস্তার ধারে শুকনো একটি ডোবায় জাকিরুল ইসলাম(২৫) নামে এক যুবকের গলিত মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।

সকালে এলাকাবাসী গলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মৃত্যুদেহ উদ্ধার করে। নিহত জাকিরুল ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি ভাটিয়া পাড়ার আব্দুল গনির ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত জাকিরুলের প্যান্ট ও স্যান্ডেল রাস্তার ধারে পরে ছিল এবং তার মৃতদেহ ডোবার ধারে জঙ্গলের মধ্যে চিৎ অবস্থায় পরে ছিল। নিহত জাকিরুলের শরীরে পচন ধরে পোকা ধরায় দুর্গন্ধ বের হচ্ছিল।

ধারনা করা হচ্ছে মৃতদেহেদটি তিন-চারদিন আগের। নিহত জাকিরুলের পরিবার সুত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বিকালে সে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরেনি। খবর পেয়ে এখানে এসে তার লাশ শনাক্ত করে পরিবার।

একই দিনে দুপুরে হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামে একরামুল হকের বাড়ীতে মাহফুজা বেগম (২০) নামে এক গৃহবধূ পারিবারিক কলহে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তার ১৮ মাসের একটি ছেলে শিশু সন্তান রয়েছে। নিহত মাহফুজা বেগম হরিনচড়া খানাবাড়ী এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।

জানাযায়, শনিবার বিকালে শাশুড়ী ও বউয়ের মাঝে ঝগড়া হয়। রাতে সকলেই এক সাথে খাবার খায়। সকালে অসুস্থ্য শশুরের জন্য ভাত রান্না করে সে। রবিবার সকাল ১০ টার পরে সকলের অগোচড়ে পাশ্ববর্তী দাদি শ্বাশুড়ি মহিমা বেগমের ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে বিকেলে ডোমার থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে জেলার ডোমার উপজেলার চিলাহাটি সীমান্তের ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়ার চিলাপাড়া বনবিভাগের একটি বেতবাগান থেকে মোবাশ্বের (৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার(১০মে)সকালে নীলফামারীর ডোমার থানা ও চিলাহাটি তদন্ত কেন্দ্র ও পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ নবম শ্রেনীর এক ছাত্র সিয়াম হোসেন মিঠু(১৫)কে আটক করেছে পুলিশ। নিহত শিশুটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েক পাড়া গ্রামের আলমের ছেলে। আটক ছাত্রটি একই গ্রামের আশিকুর রহমানের ছেলে।

জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েক পাড়া গ্রামের আশিকুর রহমান স্বপনের ছেলে সিয়াম হোসেন মিঠু (১৫) একই গ্রামের আলমের ছেলে মোবাশ্বরকে নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেলে নীলফামারী জেলার ডোমার থানার ভোগডাবুড়ি চিলাপাড়া গ্রামে ফুফা আব্দুল রশিদের বাড়িতে আসে।

এরপর দিন শুক্রবার বিকাল হতে ৫ বছরের শিশুটি নিখোঁজ হয়। শনিবার(৯মে) সন্ধ্যায় দেবীগঞ্জ থানায় জিডি করেন নিখোঁজ শিশুটির বাবা আলম।

এ ঘটনায় পুলিশ রাতে নবম শ্রেনীর ছাত্র সিয়াম হোসেন মিঠুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটক মিঠু পুলিশের জিজ্ঞাসাবাদে ৫ বছরের শিশু মোবাশ্বেরকে হত্যা করার কথা স্বীকার করে।

তার স্বীকারোক্তি অনুযায়ী দেবীগঞ্জ ও ডোমার থানা এবং চিলাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে রবিবার (১০মে) সকালে ভোগডাবুড়ির বনবিভাগের একটি বেতবাগান থেকে গলাকাটা মোবাশ্বেরের লাশ উদ্ধার করেন।

দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে মোবাশ্বেরকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে নবম শ্রেনীর ছাত্র সিয়াম হোসেন মিঠু। তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করে পঞ্চগড় জেলার মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় মোবাশ্বেরের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছে।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান,চিলাহাটিতে এক শিশুর উদ্ধারকৃত মৃতদেহ পার্শ্ববতী উপজেলার বাসিন্দা হওয়ায় দেবিগঞ্জ থানা পুলিশ শিশুর মৃত্যুদেহ নিয়ে যান।

দুপুরে এক যুবকের গলিত মৃতদেহ ও বিকেলে গৃহবধুর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনা পৃথক দুটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

Feb2

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

দাম বাড়ল ফার্নেস অয়েলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
দাম বাড়ল ফার্নেস অয়েলের

ফার্নেস অয়েলের (এইচএফও) দাম বাড়িয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য রোববার মধ্যরাত ১২টা থেকে কার্যকর হবে।

রোববার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়, যা মার্চ মাসের প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য এবং বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন দামের ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং বৃহৎ জ্বালানি নির্ভর প্রতিষ্ঠানের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন খরচ বাড়ার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না। রোববার দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দেশের মানুষেরা এ সময় বৈশ্বিক পরিস্থিতিতে-যুদ্ধ নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে- এরমধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোন কিছু হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তার কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এদিকে আজ অনুষ্ঠিত দুদফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কি ধরনের সুবিধা দেওয়া হবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি।