খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাসে ভীত না হয়ে মোকাবেলার মনোভাব ও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে: চসিক মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২০, ৫:৫৯ অপরাহ্ণ
করোনাভাইরাসে ভীত না হয়ে মোকাবেলার মনোভাব ও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে: চসিক মেয়র

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত লকডাউন পরিস্থিতিতে মানুষের কষ্টের কথা উল্লেখ করে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকার পর্যায়ক্রমে কিছু কিছু সেক্টর খুলে দেয়ার চেষ্টা করছে। যেহেতু এটি রোজার মাস, কিছু জীবন-জীবিকার ব্যবস্থা যাতে মানুষ করতে পারে সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে।

তিনি বলেন, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় করোনাভাইরাস এক বিরাট ধাক্কা হয়ে এসেছে। তবে এতে ভীত না হয়ে মোকাবেলার মনোভাব ও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

মেয়র বলেন, দেশের এই রকম অবস্থা থাকবে না, পরিবর্তন আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে। এই করোনাভাইরাস আমাদের সেই যাত্রা অনেকটা ব্যাহত করে দিয়েছে। কিন্তু তারপরও আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশাবাদী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন উল্লেখ করে মেয়র বলেন, তাঁর স্বপ্নের সফলতাও আমরা এনেছিলাম। খুব শিগগিরই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হওয়ার সম্ভাবনার দ্বার উম্মুক্ত হয়েছিল। সরকারের লক্ষ্য ছিল ২০২০ থেকে ২০২১ এর মধ্যেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হওয়া। এই করোনাভাইরাসের কারণে সেই যাত্রা ব্যাহত।

নগরবাসীকে ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলার পরামর্শে মেয়র বলেন শারীরিক অসুস্থতায় মানসিকভাবে শক্ত থাকতে হবে। শারিরিকভাবে অসুস্থ হলে মনে সাহস রাখতে হবে। কারণ শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই রোগ ভালো হবে না। মনের আত্মবিশ্বাস থেকেও অনেকটা সুস্থ হওয়া যায়। করোনাভাইরাস নিয়ে ভীত হয়ে কারো সাথে অমানবিক আচরণ না করারও আহ্বান মেয়রের।

তিনি বলেন, অনেক সময় পরিবারের একজন সদস্য যখন অসুস্থ হয়ে পড়ে তার কী অসুখ হলো না জেনেই তাকে অবহেলা করে দূরে ঠেলে দেওয়া ঠিক হবে না। আমাদের উচিত নিজেকে সুরক্ষিত রেখে আক্রান্তদের সেবা করা যায়।

আজ সোমবার (১১ মে) ৮ নং শুলকবহর ও ১৬ চকবাজার ওয়ার্ডে স্থানীয় ইউনিট আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, করোনা মহামারীতে সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো। সরকারের সয়োচিত নানান পদক্ষেপের কারনে অনেক দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো। তবে সংক্রমনের চরিত্র দেখে সুস্পষ্ট বোঝা যাচ্ছে, মে মাস হবে বাংলাদেশের জন্য খুবই ক্রিটিক্যাল। সেকারনে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলতে হবে, তাহলে সুরক্ষিত থাকা যাবে ।

উপহার সামগ্রী বিতরণ কালে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কৃষি সম্পাদক হাজী আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, কার্য নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান, চকবাজার থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. আনছারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব আবদুর রহমান, মোজাহেরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, মোহাম্মদ আতিকুর রহমান, শেখ সোহরাওয়ার্দ্দী উপস্থিত ছিলেন।

২৪ ঘন্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…