খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে নদী বাঁচাই বাল্লাই সাম্পান খেলা গরিরদ্যে:আ জ ম নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৮:২৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশে নদী বাঁচাই বাল্লাই সাম্পান খেলা গরিরদ্যে:আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত সাম্পান খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামের কথ্য ভাষায় বলেন, কর্ণফুলীর পাড়র প্রায় তিনশ’য়ের বেশি কারখানার শিল্প বর্জ্য, এই শহরর প্রায় ৬০ লাখ মানুষর মানব বর্জ্য ,পলিথিন,প্লাস্টিক প্রত্যেক দিন নদীত পড়ে (কর্ণফুলীর পাড়ের প্রায় তিন শতাধিক কারখানার শিল্প বর্জ্য,নগরের প্রায় ৬০ লাখ মানুষের মানব বর্জ্য,পলিথিন,প্লাস্টিক প্রতিদিন নদীতে পড়ছে)। বর্তমানে নদীর প্রায় ৭ মিটার গভীরতা নষ্ট হয়ে গেছে শুধু পলিথিনের কারণে (নদীর প্রায় ৭ মিটার গভীরতা নষ্ট হয়ে গেছে)।

আঁরা জানি বা ন জানিয়ারে এই নদীরে গলা টিপে মারি ফেলাইর (আমরা জেনে বা না জেনে নদীটিকে গলা টিপে হত্যা করছি)। এই কর্ণফুলীসহ দেশর অন্য নদীরে বাঁচাই বাল্লাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী কমিশন গঠন গইরজ্যি (কর্ণফুলীসহ দেশের নদীগুলো বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী কমিশন গঠন করেছে)। কিন্তু সরকারর সঙ্গে আঁরা নদী পাড়র মাইনষ্যত্বেও সচেতন হন পড়িবু (সরকারের সাথে আমরা নদী পাড়ের নগরবাসীকেও সচেতন হতে হবে)। নইলে এই নদী সহসাৎ বরবাদ হই যাইবু (নাহলে এই নদী অচিরেই অস্তিত্ব হারাবে)। এই নদী বাঁচিলে চট্টগ্রাম বন্দর বাঁচিবু, বন্দর বাঁচিলে দেশের অর্থনীতি বাঁচিবু (কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে,দেশের অর্থনীতি বাঁচবে)। এই হতাল্লাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্ণফুলী নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে সাম্পান উৎসব গরিরদ্যে( সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্ণফুলী নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে এই সাম্পান উৎসব আয়োজন করা হয়েছে)।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত দুই দিন ব্যাপী সাম্পান উৎসবের দ্বিতীয় পর্ব সাম্পান খেলা প্রতিযোগিতা নগরীর অভয়মিত্র ঘাট (নেভাল টু) এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

নদীর দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ের অনুষ্ঠান স্থল (অভয়মিত্র ঘাট) ছিল সাম্পান খেলার মোট দূরত্ব। সাম্পান খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, কর্ণফুলী নদীকে দখল ও দূষণের কবল থেকে রক্ষা করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সাম্পান খেলার আয়োজন করা হয়েছে। হাজার বছর ধরে নদীমাতৃক এই বাংলাদেশে নৌকাবাইচ, সাম্পান খেলা শুধু খেলা নয়, এই প্রতিযোগিতা সংগ্রামের প্রতীক হয়ে আমাদের জীবনে মিশে রয়েছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ আয়োজিত সাম্পান খেলা প্রতিযোগিতায় ‘শিকলবাহা মোতোয়াল্লি শাহ ব্লক পাড়’ মাঝিরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শাহ আহমদ মাঝির নেতৃত্বে ১০ জন মাল্লার দলটি প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল পেয়েছে।

চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহ আহমদ মাঝি বলেন, আঁরাততে কি যে ভালা লাগের ইআন ভাষায় বুঝাইত ন পাইরগ্যম (আমাদের কি যে ভাল লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।) বহুত দিন পর সাম্পান খেলাত ফাস্ট হই আঁরা (বহু দিন পর সাম্পান খেলায় আমরা প্রথম হয়েছি)। নাচিবাল্লাই মনে হর (নাচতে ইচ্ছে করছে)।

১০টি দল নিয়ে অনুষ্ঠিত এই সাম্পান খেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতি। তৃতীয় স্থান লাভ করেছে মাদার্সা পাড়া এক নম্বর গেইট চরপাথরঘাটার মাঝি দল।

নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগের শফর আলী,শেখ মোহাম্মদ ইসহাক, নোমান আল মাহমুদ, মসিউর রহমান, চন্দন ধর, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মোহাম্মদ হোসেন, মো. ইসা, আবদুল মান্নান ফেরদৌস, আযোগিতার পৃষ্টপোষক নাজিম উদ্দিন,সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,শৈবাল দাশ সুমনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…