ঠাকুরগাঁওয়ে বাড়ী ফিরলেন এক করোনা জয়ী পুলিশ সদস্য
২৪ ঘণ্টা ডট নিউজ;ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাস জয়ী সোহাগ (২০) নামে এক পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে তাকে ফুল ও ফল দিয়ে হাসপাতাল থেকে বিদায় জানান উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার এবং পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়।
এ সময় হাসপাতালের অন্যান্য ডাক্তার, নার্স ও কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, গত ২০ এপ্রিল ঢাকা থেকে বাড়ি আসেন সোহাগ। জ্বর সর্দি থাকায় ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ।
৩০ এপ্রিল রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা ভাইরসে আক্রান্ত। সে দিনই তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসলোশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার জানান, গত ১ মে এবং ৯ মে দু’বার আবারো সোহাগের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। দু’বারই নেগেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট মতে এখন তিনি সুস্থ। তাকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায় দেওয়া হয়েছে।
সুস্থ হওয়া পুলিশ সদস্য সোহাগের বাড়ি উপজেলার কোঠাপাড়া গ্রামে। তিনি ঢাকা মেট্রাপলিটান পুলিশে কনস্টেবল পদে কর্মরত।
২৪ ঘণ্টা/এম আর/গৌতম


আপনার মতামত লিখুন