খুঁজুন
, ,

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ থানায় মামলা, আটক-৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 10 June, 2020, 11:51 pm
ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ থানায় মামলা, আটক-৩

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে নাইম ইসলাম রাজু (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। নাইম ইসলাম রাজু ঠাকুরগাঁও রোড বালিয়াডাঙ্গী মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নাইম ইসলাম রাজুকে প্রধান আসামী করে মোট ৯ জন সহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় ৭/৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর ধারায় একটি মামলা দায়ের করেছেন।

এ মামলার ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামীরা হলেন, নাইম ইসলাম রাজুর বাবা নজরুল ইসলাম, তার মা মোছা: নাসিমা বেগম, ও তার খালু কামাল হোসেন।

মামলার অন্তর্ভূক্ত আসামীরা হলেন, নাঈম ইসলাম রাজু(২২), নাজমুল ড্রাইভার (৩০), সবুজ(২৫), সুমন(২৫), বাবু- ওরফে বড় বাবু(৩২), মাহমুদুল্লাহ্ ওরফে ছোট বাবু, মোছা: নাসিমা বেগম(৪৫), আ: হান্নান কাজী, নজরুল ইসলাম(৫২)।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৫ জুন শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় ঠাকুরগাঁও সুগার মিলের উত্তর-পশ্চিম দিকে ফার্মে থাকা ওই স্কুল ছাত্রীর বড় বোনের বাসা থেকে নিজ বাড়িতে আসছিলো। ওই স্কুল ছাত্রী সুগার মিল কালি মন্দীরের সামনে পাকা রাস্তার উপর আসলে সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে ঘেরাও করে ধরে প্রধান আসামী নাঈম ইসলাম রাজু সহ তার সহযোগিরা। সেখানে ওই স্কুর ছাত্রীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে মোটর সাইকেল যোগে স্থানীয় ওয়াপদা কোলনির একটি বাড়িতে নিয়ে যায় ।

এজাহারে আরও বলা হয়, সেখানে রাত ১০ টার দিকে মামলার অন্যতম আসামী আ: হান্নান কাজীর পরামর্শে অজ্ঞাত কয়েকজনের উপস্থিতিতে মামলার অন্তর্ভূক্ত আসামী হান্নান কাজীর দুই ছেলে বাবু ওরফে বড় বাবু ও মাহমুদুল্লাহ্ ওরফে ছোট বাবু ওই স্কুল ছাত্রীকে জীবন নাশের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একশত টাকা মূল্য মানের দুই পাতা অলিখিত নন্জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে দুইটি এবং নীল পাতা সম্বলিত রেজিষ্টার বইয়ে একটি সাক্ষর জোর পূর্বক ভাবে করিয়ে নেন। এজাহারে আরও বলা হয়, সেখান থেকে ওই স্কুল ছাত্রীকে মামলার প্রধান আসামী সহ তার সহযোগিরা মোটর সাইকেল যোগে রুহিয়ার সেনিহারী গ্রামের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই স্কুল ছাত্রীকে জোড় পূর্বক ধর্ষন করে মামলার প্রধান আসামী নাঈম ইসলাম রাজু। সেখান থেকে ওই স্কুল ছাত্রী মুঠোফোনে তার মাকে জানালে সেখানে তার মা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে এবং সদর থানায় মামলা দায়ের করে। এর আগে স্কুল যাওয়ার পথে প্রায় ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করতো নাইম ইসলাম রাজু এমনটিও বলা আছে এজাহারে।

মঙ্গলবার বিকালে ওই স্কুল ছাত্রীর সাথে হাসপাতালে কথা বলতে গেলে তার সে শারীরিকভাবে অসুস্থ থকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। পরদিন তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলে বেলা ১২ টার দিকে তার সাথে তার বাড়িতে কথা বলতে গেলে তিনি সাংবাদিকের সাথে কোন কথা বলতে রাজি হয়নি এবং তার পরিবারের কোন সদস্য কথা বলতে রাজি হয়নি।এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রধান আসামী নাইম ইসলাম রাজু পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।মামলার আরেক আসামী, নাইম ইসলাম রাজুর বড় ভাই নাজমুল ইসলাম বলেন, মামলার এজাহারে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ওই স্কুল ছাত্রী অনেক আগে থেকে আমার ভাইয়ের পিছনে ঘুরতো এবং তাকে ফাঁদে ফেলার চেষ্টা করতো। এ নিয়ে কয়েকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলে বিচার শালিশ ও করেছে। দুই পক্ষের পরিবার সেটা জানে। আমি মনে করেছিলাম আমার ভাইয়ের সাথে হয়তোবা ওই মেয়ের কোন সম্পর্ক আছে। মেয়ে নাবালিকা হওয়ায় আমরা বিয়ে দিতে পারিনি। আমি ওই মেয়েকে বুঝিয়েছি লেখা পড়া শেষ করে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে নিয়ে ভাবা যাবে। তিনি আরও বলেন, কোন রকম কোন অপহরণ ও ধর্ষণের ঘটনা ঘটেনি, ওই মেয়ে নিজে এসেছে এবং আমার ভাইকে ফাঁদে ফেলেছে। এ ধরণের মিথ্যা অভিযোগ কেনো করেছে তাদের আসল উদ্দ্যেশ্য কি বুঝতে পারছিনা আমরা। আমাদের হয়রানি করতেই এমন মামলা করা হয়েছে।এ বিষয়ে আ: হান্নান কাজী জানান, আমার বিরুদ্ধে যা অভিযোগ করেছে তা মিথ্যা। আমি কিভাবে মামলার আসামী হলাম বুঝতে পারছিনা। আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। কারন আমি এমন কোন বিয়েই তো দেইনি। আর কিছু জানিও না। এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি যদি কাউকে বিয়ে দিতাম আইনের বিধান উপেক্ষা করে তাহলে না হয় আমার বিরুদ্ধে কোন অভিযোগ মানা যেতো। আমার বিরুদ্ধে এমন মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আপনার দুই ছেলে এই মামলার আসামী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন মামলা উদ্দেশ্য জনিত ও মিথ্যা।এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় তিন জনকে আটক করেছে পুলিশ। ১ নং আসামী সহ বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অবহ্যাত রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।