চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ আরও ১৩ পুলিশের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১২:১০ রাত
চট্টগ্রামের সদরঘাট থানার ওসিসহ আরও ১৩ পুলিশের করোনা শনাক্ত

২৪ ঘণ্টা ডট নিউজ:বন্দর নগরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীসহ আরও ১৩ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, আমি তথ্য পেয়েছি আজকে ১৩ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন ওসি আছেন।

জানা যায়, শুধু ওসি নয় তার বডি গার্ড, গাড়ির চালকসহ সদরঘাট থানার মোট ১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বাকি তিন জন দামপাড়া পুলিশ লাইনের।

বিষয়টি নিশ্চিত করে এসি কোতোয়ালী নোবেল চাকমা বলেন, ‘সদরঘাটের ওসিসহ ১০ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে রাতে। তারা এখন নিজ নিজ বাসায় অবস্থান করছেন আগামীকাল তাদের জেনারেল হাসপাতালে নেওয়া হবে। সেখান থেকে যেখানে রেফার করা হয় সেখানে রেখে চিকিৎসা দেওয়া হবে।’

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2