খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যেকোন দূর্যোগ দূ:সময়ে মানুষের পাশে থাকা সংগঠনটির নাম আওয়ামী লীগ : রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২০, ৮:০৬ অপরাহ্ণ
যেকোন দূর্যোগ দূ:সময়ে মানুষের পাশে থাকা সংগঠনটির নাম আওয়ামী লীগ : রেজাউল করিম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশে এখন করোনা ভাইরাস মহামারি দূর্যোগ চলছে। এখন মানুষের পাশে মানুষ থাকা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষের পাশে আছেন। আমরাও সমাজসেবক হিসাবে বা রাজনীতিবিধ হিসেবে যার যার সামর্থ্য অনুযায়ী যদি মানুষের পাশে থাকতে পারি তাহলে মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।তাই এই মূহুর্তে মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্য সহযোগিতা করে যাওয়া নৈতিক দায়িত্ব বলে মনে করি।

এদেশের সকল ক্রান্তিলগ্নে আওয়ামীলীগ নেতাকর্মীরা সাহসী ভুমিকা পালন করেছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, যেকোন দূর্যোগ দূ:সময়ে মানুষের পাশে থাকা সংগঠনটির নাম আওয়ামী লীগ। ১৯৭০ -১৯৯১ এর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপকূলীয় এলাকার সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়েছিল । আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে ১৯৯১ সালে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ভেসে আসা পচা গলিত লাশ নিজ হাতে দাফন করেছিলেন চট্টল বীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী।

শহরের মুসলিম হলে বেসরকারী পর্যায়ে তৈরি করেছিলেন ডায়রিয়া, কলেরা হাসপাতাল ও ওরস্যালাইন তৈরী প্রকল্প।

তিনি বলেন, তাঁর সহযোদ্ধা হিসেবে আমরাও বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় জীবনবাজী রেখে কাজ করে চলেছি।

এ সময় সকল‌কে বার বার সাবান পা‌নি দি‌য়ে ভালমত হাত প‌রিস্কার ও প্র‌য়োজ‌নে হ্যান্ড গ্লাবস প‌রিধা‌নের পরামর্শ দি‌য়ে আরো ব‌লেন, দ্রুত সংক্রমনশীল এ ক‌রোনা ভাইরাসের সংক্রমন রোধ কর‌তে আমা‌দের‌কে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকা‌রের স্বাস্থ্য বি‌ধি ক‌ঠোরভা‌বে অনুশীলন কর‌তে হ‌বে।

শুক্রবার ১৫ মে সদরঘাটে বঙ্গবন্ধু যুব ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে সংগঠনের আহবায়ক খলিলুর রহমান নাহিদের সহযোগিতায় আলেম সমাজের ইমাম, মুয়াজ্জিনদের উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান এবং এলাকাবাসীর মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন এম. রেজাউল করিম চৌধুরী ।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ইবনে সালাউদ্দিন, আতাউল্লাহ চৌধুরী, নীলু নাগ, ওরারিস আলী খান, মো: আলমগীর, মাসুদুর রহমান মাসুদ. এনামুল হক মিলন, সাজ্জাদ হোসেন, জাহেদ আহম্মেদ চৌধুরী, আসাদুজ্জামান মণি, জাফর উকবাল, আজিজুর রহমান, আশিকুন নবী চৌধুরী, এস.এম.করিম, আবু তারেক রণি, শাহরিয়ার, ফয়সাল সাব্বির, নুর আবসার তানভীর, আশরাফুল আরিফ, মো: তানভীর ও মো: আল আমিন সহ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…