খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শাসকগোষ্ঠির গুরুত্বহীনতায় সারাদেশে করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই কমবেশী বিভ্রান্ত: শাহেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২০, ৫:৩৮ অপরাহ্ণ
শাসকগোষ্ঠির গুরুত্বহীনতায় সারাদেশে করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই কমবেশী বিভ্রান্ত: শাহেদ

ত্রাণ বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ২২ রমজান শনিবার (১৬ মে) বিকালে নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ ও ৪১ নং ওয়ার্ড এলাকায়।

এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, সাধারণ মানুষ নিরাপদে ঘরে না থাকলে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকিতে অন্যদিকে ঘরে থাকলে ক্ষুধা নিবারণের জ্বালা। সরকারী ত্রাণ -অনুদান লুটপাটে ব্যস্ত বিনা ভোটের সরকার। আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে সরকারী ত্রাণ-অনুদানের বরাদ্ধ নামে-বেনামে। সরকার চাইলে বৈশ্বিক মহামারী মোকাবেলায় সবাইকে নিয়ে যুদ্ধে শামিল হতে পারতো কিন্তু ক্ষমতালোভী দল নিজেদের রক্ষায় ব্যস্ত।

তিনি বলেন,গত ১৫ মে আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক রির্পোটে বলেছে, বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের মানবাধিকার রক্ষা হচ্ছে না। কিন্তু বাস্তবতা আরো ভয়াবহ করোনা আক্রান্ত রোগী এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসার আশায় ঘুরে ঘুরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। বিনা ভোটের সরকার গত এক যুগে লুটপাটে স্বাস্থ্য খাতের উন্নয়নের নামে মানুষের সাথে তামাশা করেছে। পত্রিকায় পাতায় দেখা যায় করোনা উপসর্গে মৃত্যুর লম্বা লিস্ট। সরকার করোনা মোকাবেলায় এখনো জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে।

তিনি এসময়, দেশের সবাইকে করোনা আক্রান্ত রোগী ও পরিবারবর্গদের প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানান এবং সামর্থ অনুযায়ী সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মনিরুল হাসান সিদ্দিকী, হাসান মুরাদ, সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, রাশেদুল হাসান লেবু, নগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, আপ্যায়ন সম্পাদক দিদারুল আলম, সহ-সম্পাদক আতিকুর রহমান, ইয়াছিন আজাদ, মোহাম্মদ নাছির, নগর যুবদলের সদস্য সোহাগ খান প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর

 

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…