খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

১০ম শান্তিনীড় ত্রাণ বিতরণ: ৩৫০ ঘরে শান্তিনীড়ের ঈদ উপহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০, ১:০০ অপরাহ্ণ
১০ম শান্তিনীড় ত্রাণ বিতরণ: ৩৫০ ঘরে শান্তিনীড়ের ঈদ উপহার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:ঈদের আনন্দ যাদের ছুঁতে পারেনা এমন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বরাবরের মত ত্রাণ বিতরণ করল মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়।

গত শুক্রবার (১৫ মে) থেকে শুরু হওয়া ১০ম শান্তিনীড় ত্রাণ বিতরণ কার্যক্রমে (রবিবার) পর্যন্ত ১ম ধাপে ৩৫০ পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেয় সংস্থার স্বেচ্ছাসেবীরা।

শান্তিনীড়ের সদস্যবৃন্দ কর্তৃক তালিকাকৃত মধ্যবিত্ত, নিন্মবিত্ত, কর্মহীন ও অসহায়দের ঘরে ঘরে এ খাবার পৌঁছে দেয়া হয়।

সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন সোহেল জানান, শান্তিনীড়’র নিয়মিত কার্যক্রমের একটা অংশ সমাজের দুস্থ মানুষের মাঝে ঈদের পূর্বে ত্রাণ বিতরণ কার্যক্রম যা বিগত ১০ বছর যাবত চলমান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছরের কার্যক্রম অতীব গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও ইনশাল্লাহ আমরা দুস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি।

এতে শান্তিনীড়ের সদস্য, উপদেষ্টামন্ডলী, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য এবং শুভানুধ্যায়ীদের মাধ্যমে ফাণ্ড সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো জানান, ২য় ধাপে আমরা প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের সকলের সার্বিক সহযোগিতাই পারে সমাজের দুস্থ পরিবারগুলোর এ দুর্দিনে কষ্ট লাঘব করা। আমরা রাঙিয়ে দিতে চাই দুস্থ কিছু পরিবারের ঈদ। সবাইকে নিয়ে হোক করোনা পরবর্তী সুন্দর আগামী। আসুন আমরা শান্তিনীড় পরিবারের সবাই যার যার সামর্থ অনুযায়ী অংশগ্রহণ করে কিছু দুস্থ পরিবারের কষ্ট লাঘবে এগিয়ে আসি।

সংগঠনের সদস্যদের নিজস্ব ব্যস্থাপনায় খাদ্য সামগ্রী প্যাকেজিং ও বিতরণ কার্যক্রমে যুক্ত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ সবুজ সেন, সদস্য মো: আজিম উদ্দিন, মোহাম্মদ আরিফ, ইয়াছিন শরীফ, ইসমাইল হোসেন খোকন, আবু সাইদ, শায়েস্তা খান পিয়ান, মুসাফির হামিদ, মাহবুব রাব্বি, জাহেদ রাহেন, সাগর, আজিজ, নোমান, অনিক, তোফাজ্জল, আলী প্রমুখ।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই শান্তিনীড় কর্তৃক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ২৫ মার্চ থেকে ক্লিফটন গ্রুপের সৌজন্যে নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিনামূল্যে মাস্ক বিতরণ করে। জনসাধারণকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পাড়া মহল্লায় সচেতনতামূলক লিপলেট বিতরণ করে। পরবর্তীতে ৯এপ্রিল ও ১৯ এপ্রিল শান্তিনীড় ও লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের উদ্যোগে ডাক্তার, সাংবাদিক, পুলিশ, হাসপাতাল ও পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করে।

২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…