খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডা: শাহাদাতের মতে করোনা প্রতিরোধে যেসব বদভ্যাস ত্যাগ করা উচিৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০, ৪:০১ অপরাহ্ণ
ডা: শাহাদাতের মতে করোনা প্রতিরোধে যেসব বদভ্যাস ত্যাগ করা উচিৎ

ডা: শাহাদাত হোসেন

সম্প্রতি চট্টগ্রাম হয়ে উঠেছে করোনার হটস্পট। এই দুর্যোগের মাঝেও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ডাঃ শাহাদাত হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে টেলিমেডিসিন সেবার মাধ্যমে জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

এই রমজান মাসেও তার নিজস্ব ফেইসবুক পেইজ
(https://www.facebook.com/DrShahadatBNP/) থেকে তিনি এই সেবা চালিয়ে
যাচ্ছেন সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতি বার রাত ১০টা থেক ১১.৩০ পর্যন্ত।

সাম্প্রতিক এক লাইভ সেশনে তিনি দর্শকদের কিছু করোনা প্রতিরোধে কিছু বদভ্যাস ত্যাগ
করার পরামর্শ দেন।

প্রথমেই তিনি ঘুমের উপর আলোকপাত করেন। তিনি বলেন, যথেষ্ট ঘুম না হলে
ক্লান্ত শরীরে ভাইরাস সহজেই আক্রমন করতে পারে। তাছাড়া সংক্রমণ হলে তা থেকে সেরে উঠতে সময় লাগবে বেশী। কারন ঘুম কম হলে দেহের প্রতিরোধকারী হোয়াইট ব্লাড সেল ঠিক মত এন্টিবডি উৎপন্ন হতে পারেনা। ঘুমের সময় শরীর উৎপন্ন করে কিছু প্রোটিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাহায্য করে। সুতরাং যথেষ্ট ঘুম হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

একই কারণে তিনি উদ্বেগ উৎকণ্ঠা থেকেও দূরে থাকতে বলেন। দুশ্চিন্তা গভীর হলে মাত্র ৩০ মিনিটে ইমিউন
প্রতিক্রিয়া দুর্বল হয়ে যায়। অবিরাম মানসিক চাপ আরও বড় সমস্যা। তাই দুশ্চিন্তা কমাতে হবে। এ ক্ষেত্রে নামাজ, মেডিটেশন, বা মনোরগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া যেতে পারে।

লকডাউনের কারণে বাইরে বের হতে না পারার কারণে অনেকের ব্যায়াম করা থেকে
গেছে। এটা হতে দেয়া যাবেনা। ব্যায়াম করে সুস্থ সবল শরীর তৈরি করে রাখতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে বাসায় হালকা
ব্যায়াম করা যেতে পারে। বেশী বেশী নামাজ পড়াও একটি কার্যকর ব্যায়াম। সাথে আমাদের বারান্দায় গিয়ে শরীরে রোদ লাগানোও উচিৎ। রোদ ভিটামিন ডি তৈরি করতে
সাহায্য করে যা দরকার সুস্থ রক্ত-কনিকার জন্য, যা আমাদের ইমিউন সিস্টেম
সবল করে। এ ভিটামিন পাওয়া যাবে পাওয়া যাবে ডিম ও তৈলাক্ত মাছও। লেবুর রস
ও টক খাবারে ভিটামিন সি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকারী।

এছাড়াও তাজা সবজি, বীজ বাদাম থেকে আসে জিঙ্ক, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ই। উদ্ভিজ্জ খাবার আশে ভর্তি, যা মেদ কমাতে সহায়ক। ফল,
শাক-সবজি খেলে সবল হয় দেহ প্রতি রোধ।

তবে তৈলাক্ত খাবার জীবাণু রোধী কোষ শ্বেত-কণিকার (হোয়াইট ব্লাড সেল) কার্যকারিতা রোধ করে। তাই ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে। চিনিও কমানো উচিৎ আমাদের ডায়েটে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…