সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
সন্দ্বীপের সাউথ সন্দ্বীপ হাই স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।
সোমবার (১৮ মে) স্কুল প্রাঙ্গণে ২৬০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণকালে স্কুলের ৫ জন কর্মচারী ও সংকটে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যেও সহায়তা দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ার কারণে সারাদেশের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সংকটে পড়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ কর্মজীবি মানুষের এই দুঃসময়ে প্রাক্তন শিক্ষার্থীদের পরিষদ দুই সপ্তাহের মধ্যেই ২ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার সহায়তা তহবিল গঠন করে।
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মঞ্জুর আলম ওতৌহিদুল মাওলা তনুর তত্তাবধানে এবং ফজলে রাব্বানী, প্রশান্ত সাহা, আবু হেনা মহসিন, মাহবুবুল ইসলাম সুমনের সার্বিক সহযোগিতা, এবং সকল ব্যাচের প্রতিনিধিদের আন্তরিকতায় চট্টগ্রাম পরিষদ এ উদ্যোগ গ্রহণ করে। পরিষদের সন্দ্বীপস্থ উপ-কমিটি প্রকৃত সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের তালিকা তৈরি করে।
তালিকা অনুযায়ী সোমবার সকালে প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব মেনে নগদ এক হাজার টাকা করে তুলে দেয়া হয়।
সহায়তা তহবিল গঠন ও অর্থ উত্তোলনে স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নে স্কুলের বর্তমান পরিচালনা কমিটি, সম্মানিত শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
আগামীতেও প্রাক্তন শিক্ষার্থীদের এই পরিষদ স্কুল, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/এম আর/সুমন


আপনার মতামত লিখুন