খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

অসহায়দের পাশে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর তরুণ সংঘ/ অব্যাহত রেখেছে ত্রাণ বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২০, ৪:৩৫ অপরাহ্ণ
অসহায়দের পাশে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর তরুণ সংঘ/ অব্যাহত রেখেছে ত্রাণ বিতরণ

২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : মহামারি করোনায় দুর্যোগময় পরিস্থিতিতে এলাকার অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গ্রামের তরুণ সংঘ।

আজ ২০ মে বুধবার সংগঠনটির উদ্দ্যেগে ২য় দফায় ত্রাণ বিতরণ সম্পন্ন করে। দক্ষিণ ধর্মপুর এলাকার ৬০টি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করে সংগঠনটি।

এর আগেও গত ১৮ মে সোমবার স্থানীয় ফরাঙ্গীখীল বড়ুয়া পাড়ার প্রায় ২০টি পরিবারের ঘরে ঘরে ত্রান পৌছে দিয়েছে সংগঠনের কর্মীরা।

ধর্ম গোত্র সাম্প্রদায়িকতার উর্ধ্বে ওঠে মানবতার শপথ নিয়ে অসহায়দের পাশে দাড়িয়েছে তারা। তাদের ভালবাসার এাণ সামগ্রির মধ্যে রয়েছে মাছ, মাংস, আলু ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তরুন সংঘের উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব এ কে এম বখতেয়ার, নুরুল ইসলাম মানিক, তরুণ সংঘের সভাপতি মাওলানা শহিদুল্লাহ, মাষ্টার দুলাল, জাহাঙ্গীর কন্ট্রাক্টর, মুহাম্মদ নাজিম রেজভী, ভারপ্রাপ্ত সম্পাদক ওমর ফারুক আমান, ডা. আহমদ শরীফ মানিক, ইসমাইল হোসেন মাহিন, মোহাম্মদ সাইফুদ্দিন, মজাহারুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ রিয়াজ, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

বিত্তবানদের সহায়তা কার্যক্রমগুলো পরিকল্পিতভাবে পালন করার আহবান জানিয়ে তরুণ সংঘের সভাপতি তরুণ সমাজসেবক মওলানা শহিদুল্লাহ বলেন, করোনার কারণে অনেক সচ্ছল পরিবারও কষ্টে দিনাতিপাত করছে। বিপদের এ মুহুর্তে আত্ম সম্মান বোধের কথা চিন্তা করে সাহায্যও চাইতে পারছেন না।

তাদের কথা চিন্তা করে ফটিকছড়ির ঐতিহ্যবাহী অরাজনৈতিক, সামাজিক ও সেবা মুলক সংগঠন দক্ষিণ ধর্মপুর তরুন সংঘ ক্লাবের উদ্দ্যেগে ডোর টু ডোর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছি।

অপরিকল্পিত উপায়ে সহায়তা কার্যক্রমের কারণে কোন পরিবার বারবার এাণ পাচ্ছে আবার কিছু পরিবারর একেবারেই এাণ পাচ্ছে না বলে বিত্তবানদের সহায়তা কার্যক্রমগুলো রিকল্পিতভাবে পালন করার আহবান জানিয়ছেন তিনি।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…