খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আম্পানের প্রভাব: লক্ষ্মীপুরে উপকূলজুড়ে ভাঙন আতঙ্ক!

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২০, ৭:২৬ অপরাহ্ণ
আম্পানের প্রভাব: লক্ষ্মীপুরে উপকূলজুড়ে ভাঙন আতঙ্ক!

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। ঝুঁকিতে রয়েছেন লক্ষ্মীপুরের উপকূলের বাসিন্দারা। প্রতিমুহুর্তে মুহুর্তে আসে দমকা হাওয়া। সাথে আছে পসলা বৃষ্টি। একদিকে যেমন পাকা ধান, সয়াবিন,ডাল তোলার এখনো বাকি তেমনি আম,জাম, কাঁঠাল, জামরুলসহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।

বুধবার (২০ মে) সকাল থেকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে তীব্র স্রোত ও প্রবল ঢেউ উঠছে। বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে রয়েছে ভাঙন আতঙ্ক।

সূত্র জানায়, আবহাওয়া অধিদপ্তর থেকে লক্ষ্মীপুরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আম্পানের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। গত দুই-তিন দিনের চেয়ে বুধবার নদীতে পানির উচ্চতা প্রায় ৩ ফুট বেড়েছে। উপকূলে প্রবল বাতাস বইছে। একইসঙ্গে মেঘনা উত্তাল হয়ে পড়ায় উপকূলে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। কিন্তু খাবার না দেওয়ার অভিযোগে আশ্রয়কেন্দ্রে আসা মানুষগুলো আবার বাড়িতে ফিরে যাচ্ছেন।

মেঘনা উপকূলীয় এলাকা কমলনগরের মতিরহাট, বাত্তিরখাল ও রামগতি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার মেঘনার পানি স্বাভাবিকের চেয়ে ১ ফুট বেড়েছিল। এছাড়া রাতভর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

বুধবার সকালে মেঘনা আরও উত্তাল হয়ে ওঠে। পানির উচ্চতা বেড়েছে প্রায় ৩ ফুট। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলজুড়ে।

দুপুর ১২টার দিকে প্রবল বাতাস ও নদীর পানির ঢেউয়ের আঘাতে রামগতিঘাটে একটি মাছ ধরার নৌকা ভেঙে গেছে।

অন্যদিকে সারা বছরই কমলনগর উপজেলায় মেঘনার তীরবর্তী অঞ্চলে ভাঙন অব্যাহত থাকে। এই উপজেলার লুধুয়া, ফলকন, চরকালকিনিসহ মেঘনার বিভিন্ন এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বিলীন হয়ে গেছে অনেক বাড়িঘর, সরকারি-বেসরকারি বহু স্থাপনা। প্রতিদিনই ভাঙন আতঙ্কে দিনকাটে এই উপকূলের বাসিন্দাদের।

আম্পানের প্রভাবে মেঘনা ভয়াবহ রূপ নিয়েছে। এতে ভাঙন আতঙ্ক বিরাজ করছে উপকূলজুড়ে। এ কারণে নিজের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে রাজি হচ্ছেন না উপকূলের বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪০ বছরেও লক্ষ্মীপুরের মেঘনা উপকূলে ভাঙন আতঙ্ক কাটেনি। জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নদী শাসনের কাজ করবেন বলে বরাবর ভোটারদের আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু ভোট শেষ হয়ে গেলে তারা ভুলে যান নদী শাসনের কথা। উপকূলের অসহায় মানুষগুলোর পাশেও দাঁড়ান না প্রতিশ্রুতিবদ্ধ জনপ্রতিনিধিরা।

কমলনগর উপজেলার লুধুয়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন জানান, মেঘনায় প্রবল স্রোত বইছে। এতে উপকূলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেতে পারে। বুধবার সকাল থেকে থেমে থেমে প্রবল বেগে বাতাস বইছে। কিছুক্ষণ সূর্যের আলো দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণ পুরো এলাকা অন্ধকার হয়ে যাচ্ছে। সবমিলিয়ে চাপা আতঙ্ক কাজ করছে উপকূলের মানুষের মাঝে।

২৪ ঘণ্টা/এম আর

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…