চট্টগ্রামে ডাক্তার শিশু র্যাব পুলিশসহ ৯০ জনের করোনা পজিটিভ
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে নতুন করে আরও ৯০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ৭৭ জন এবং উপজেলায় ১৩ জন।
চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৬৪টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ১০ জন, সন্দ্বীপ ২ জন, হাটহাজারী ৫ জন, সীতাকুণ্ড ১ জন এবং রাউজানের ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পুরাতন ২ জনের পুনরায় করোনা পজেটিভ এসেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ৬৯টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের কারো করোনা শনাক্ত হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৬৭ (এর মধ্যে ১ জনের মৃত্যুর পর করোনা শনাক্ত হয়েছে), পটিয়া ১, ফটিকছড়ি ১ এবং সাতকানিয়ার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের কারো করোনা শনাক্ত হয়নি
গতকাল পূর্ণাঙ্গ ফলাফল না আসায় আজ শুক্রবার (২২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজারে ৪৮০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৯০ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৩১৮ জন।
বিআইটিআইডিতে নতুন শনাক্তরা হলেন:চট্টগ্রাম মহানগরের ১০ জনের মধ্যে:- র্যাব-৭ সদস্য পুরুষ বয়স (৩১), সবুজবাগ পুরুষ বয়স (৩৬), শেরশাহ কলোনি পুরুষ বয়স (৪০), হালিশহর পুরুষ বয়স (৫২), কোরবানিগঞ্জ পুরুষ বয়স (৪৬), পুলিশ পুরুষ বয়স (৩০), হালিশহর পুরুষ বয়স (৭৪), সাগরিকা মহিলা বয়স (৪৫) ও বিআইটিআইডি ২ মাসের শিশু।
উপজেলাগুলো মধ্যে সন্দীপ উপজেলার তিনজন পুরুষ বয়স যথাক্রমে ,২৬,৩০ ও ৪২। হাটহাজারী উপজেলার ৬ জন। তার মধ্যে একজন মহিলা বয়স (২৮)। একজনের বয়স জানা যায়নি। বাকি চারজনের বয়স যথাক্রমে,২ ২৫,৩০,৫৭ ও ৩৪। সীতাকুন্ড উপজেলার বারককুন্ড পুরুষ বয়স (২৬)। রাউজান উপজেলার ২ জন পুরুষ বয়স যথাক্রমে ৪৪ ও ৪০।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৪৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪০ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন