খাগড়াছড়িতে সাংস্কতিক সংগঠক জ্ঞানকীর্তি চাকমাকে নিজ বাড়ি থেকে অপহরণের অভিযোগ
-
খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির দীঘিনালায়সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জুম্ম ফিল্ম এসোশিয়েশনের সভাপতি জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের অভিযোগ করেছে ‘ইউনাইটেডপিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’।
শনিবার (২৩ মে) দুপুরে সংগঠনের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে এই অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, শনিবার দুপুরে জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জুম্ম ফিল্ম এসোশিয়েশনের সভাপতি জ্ঞানকীর্তি চাকমাকে সন্ত্রাসীরা দীঘিনালার উদালবাগানস্থ তাঁর নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে মোটর সাইকেলে কওে বাবুছড়ার দিকে নিয়ে যায়।
বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, জ্ঞানর্কীতিকে অপহরণের পূর্বে সন্ত্রাসীরা কার্বারীটিলা নামক স্থানে ইউপিডিএফের প্রাক্তন সদস্য মটর চাকমাকে ধাওয়া করেএবং তার দিকে লক্ষ্য করে গুলি চালায়।
জ্ঞানকীর্তি চাকমাকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাকে উদ্ধার ও মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান,‘জ্ঞানর্কীতি চাকমা ইফপিডিএফএর সাবেক সংগঠক। তাকে অপহরণের বিষয়টি শুনেছি। তাকে উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা রয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ


আপনার মতামত লিখুন