সাতকানিয়ায় হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ৫:৫৫ সন্ধ্যা
সাতকানিয়ায় হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত গ্রেফতার

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ২৭ মে বুধবার রাত সোয়া ১১টার সময় উপজেলার কাঞ্চনা ৪ নম্বর ওয়ার্ড দফাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার রিফাত কবির ওই এলাকার নুরুল কবিরের ছেলে। সে শিবিরের রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতামূলক মামলাসহ ডজনখানেক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে সাতকানিয়া থানার কর্তব্যরত অফিসার এস আই মো. সাইফুল বলেন, হত্যা ও নাশকতায় প্রায় ডজন খানেক মামলার এ আসামির ওয়ারেন্ট থাকা স্বর্ত্তেও দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

বুধবার রাতে সে সাতকানিয়ায় অবস্থান করছে স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানার সকল কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে জানালেন এ পুলিশ কর্মকর্তা।

২৪ ঘণ্টা/আর এস পি

Feb2
Feb2