খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২০, ১০:১৮ পূর্বাহ্ণ
স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি বন্ধ থাকার পর আজ থেকে চলাচল শুরু হয়েছে আন্তঃনগর ট্রেন।

রোববার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সুবর্ণ এক্সপ্রেস’ এবং ‘সোনার বাংলা এক্সপ্রেস’, ঢাকা-সিলেট রুটের ‘কালনী এক্সপ্রেস’, ঢাকা-পঞ্চগড় রুটের ‘পঞ্চগড় এক্সপ্রেস’, ঢাকা-রাজশাহী রুটের ‘বনলতা এক্সপ্রেস’, ঢাকা-লালমনিরহাট রুটের ‘লালমনি এক্সপ্রেস’, ঢাকা-সিলেট রুটের ‘উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস’ এবং ঢাকা-খুলনা রুটের ‘চিত্রা এক্সপ্রেস’ চলবে।

সকাল থেকে কমলাপুর রেল স্টেশনসহ দেশের বিভিন্ন স্টেশনে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীরা ট্রেনে উঠছেন। শরীরের তাপমাত্রা মেপে, জীবাণুনাশক দিয়ে হাত ও পা পরিস্কারের পর ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে যাত্রীদের।

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রোববার সকাল ৭টায় বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বনলতা এক্সপ্রেস ট্রেনে একটি করে আসন ফাঁকা রেখে বসেছেন যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনে কোনো খাবার দেওয়া হবে না। বার্থ শ্রেণিতে দেওয়া হবে না বালিশ, কম্বল। ট্রেনের ভেতর হাঁটাচলা ও অন্য বগিতে যাওয়া যাবে না। টয়টেল ব্যবহার করতে হবে নিয়ম মেনে। ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে স্টেশনে আসতে হবে। এরপর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবেন না। অসুস্থ ব্যক্তি ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

প্রথম দিনে আটটি আন্তঃনগর ট্রেন ‘বেস স্টেশন’ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ৩ জুন থেকে চলবে আরও ১১টি ট্রেন। ১৫ জুন পর্যন্ত ১০০টি আন্তঃনগরের মাত্র ১৯টি চলবে। স্টেশনে ভিড় এড়াতে সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

ঢাকার যাত্রীদের কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। ভিড় এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করবে না। নির্দিষ্ট দরজা দিয়ে ট্রেনে উঠতে ও নামতে হবে।

শনিবার বিকেল থেকে ট্রেনের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। তবে অধিকাংশ যাত্রী বলছেন, টিকিট ছাড়ার পর তারা সার্ভারে প্রবেশ করতে পারেননি। সার্ভারে ঢুকতে পারলেও কেবিন ও উচ্চ শ্রেণির টিকিট পাননি। রেলের কর্মকর্তারা বলছেন, সাধারণ সময়ের তুলনায় মাত্র সাড়ে ৯ শতাংশ টিকিট ছাড়া হয়েছে। তাই সংকট থাকাই স্বাভাবিক।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…