চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রামে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৮৪.৭৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৬৪ শতাংশ বেশি পাস করেছে।
অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৩৯৩ জন। যা গতবারের তুলনায় ১ হাজার ৬১৫ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।
আজ রোববার (৩১ মে) বেলা ১০ টায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে এসএসসি ও সমমানে পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এই বারের এসএসসি ও সমমানের ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মণি। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় স্ব-স্ব বোর্ডে প্রাকাশ করা হয় এই চিত্র।
রোববার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম বোর্ডের ফলাফল ঘোষণা করেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, গতবছর এসএসসিতে চট্টগ্রামে পাসের হার ছিলো ৭৮ দশমিক ১১ শতাংশ। এবার তা ৬ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এ ছাড়া গতবছর আমাদের বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৭ হাজার ৩৯৩ জন। এবার বেড়েছে ১ হাজার ৬১৫ জন। অথ্যাৎ এইবার চট্টগ্রামে মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন।
প্রসঙ্গত, ঢাকা সিটি নির্বাচনের কারণে দুদিন পিছিয়ে গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ৫ মার্চ। আবার করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতির কারণে ফল প্রকাশেও কিছুটা বেগ পেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই আগের বছরের চেয়ে বেশি।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন