খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে চট্টগ্রামে করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে চট্টগ্রাম অচলের ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২০, ৫:১৫ অপরাহ্ণ
এক সপ্তাহের মধ্যে চট্টগ্রামে করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে চট্টগ্রাম অচলের ঘোষণা

২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : পেশাজীবির নামে যারা মানুষের স্বাস্থ্য নিয়ে মাস্তানি করেন তাদেরকে কি করে স্বাস্থ্য সেবা সমন্বয় কমিটিতে স্থান দেয়া হয়?

যারা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে নয়ছয় করবে তাদের অচিরেই গ্রেপ্তার করার দাবী জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

আজ ৬ জুন শনিবার দুপুরে স্বাস্থ্য সেবার অরাজগতার প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ ফোরামের উদ্দ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত মানববন্ধন সমাবেশে তিনি এ দাবী জানান।

বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমাম বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রামে ১০০ আইসিইউ বেডসহ সরকারি বেসরকারি সকল হাসপাতালে করোনা চিকিৎসাসেবা নিশ্চিত করা হলে সর্বস্তরের জনগণকে নিয়ে চট্টগ্রাম অচল করে দেয়া হবে।

তিনি বলেন দেশের মোট জাতীয় আয়ের ৩৩ শতাংশ প্রদাবকারী চট্টগ্রামের মানুষ একটু অক্সিজেনের অভাবে ধুঁকে ধুঁকে মরবে সেটা কিছুতেই মেনে নেয়া যায় না।

করোনা মহামারীতে চট্টগ্রাম ও চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ পরিবেশ ফোরাম এ মানববন্ধন সমাবেশের আয়োজন করেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. ইদ্রিচ আলীর সভাপতিত্বে আয়োজিত উক্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামের মানুষ জাতীয় সকল সংকটে সবার আগে নিজেদের উৎসর্গ করেছে। দেশের অন্যতম ধনী এলাকা হিসাবে চিহ্নিত চট্টগ্রামে স্বাস্থ্যসেবার এই দৈন্যতা কিছুতেই মেনে নেয়া যায়না।

সার্ক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আফছারুল হক বলেন, ত্রিশ টাকার ঔষধ তিনশত টাকায় বিক্রি হচ্ছে। অক্সিজেন এখন সোনার হরিন। ম্যাজিস্ট্রেসি অভিযান করে এইসব অরাজকতা বন্ধ করার দাবি জানান তিনি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও আবৃত্তিকর্মী মোঃ তাজুল ইসলাম, এডভোকেট মোঃ জাফর হায়দার, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যান সমিতির সভাপতি এসএম পেয়ার আলী, নির্বাহী সদস্য মোহাম্মদ মিজান, সদস্য আলী নূর, রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ছাত্রনেতা মোঃ সাজ্জাদ হোসাইন, সাংবাদিক রিয়াজুর রহমান, নারীনেত্রী আরিকা মাইশা প্রমুখ।

২৪ ঘণ্টা/আরএসপি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…