স্ত্রীসহ করোনা আক্রান্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চলমান করোনাযুদ্ধে দেশ ও প্রান্তিক মানুষের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে একের পর এক করোনা সংক্রমিত হয়ে পড়ছে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল ৯ জুন মঙ্গলবার রাতের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা আক্রান্তের তালিকায় যোগ হয়েছে আরো এক কর্মকর্তার নাম।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জানা গেছে তার স্ত্রীরও করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবের প্রকাশিত ফলাফলে স্ত্রীসহ এ নির্বাহী ম্যাজিস্ট্রেটের শরীরে করোনা শনাক্ত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে কিছুদিন ধরে গায়ে জ্বর থাকায় গত ৪ জুন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবে নমুনা দিয়ে আসেন এসি ল্যান্ড আশরাফুল হাসান ও তার স্ত্রী। ৯ জুন মঙ্গলবার রাতে প্রদত্ত নমুনার ফলাফলে দুজনেরই করোনা পজেটিভ আসে।
এদিকে একই দিনের নমুনার ফলাফলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আছিয়া খাতুনের শরীরেও করোনা শানাক্ত হয়েছে বলে জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে। তবে বর্তমানে তার শরীরে করোনার কোন উপসর্গ না থাকলেও তিনি আইসোলেশনে থাকবেন।
এর আগে গত ১৬ মে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের শরীরে সর্ব প্রথম করোনা সংক্রমন ধরা পড়ে। এর পরে গত ২৪ মে জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান করোনা শিকার হন।
তাছাড়াও গত ১ জন রাঙ্গুনিয়ার ইউএনও মাসুদুর রহমান, ৪ জুন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু হাসান সিদ্দিক এবং পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদের শরীরে করোনা শনাক্ত হয়।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স


আপনার মতামত লিখুন