করোনায় মৃত্যুবরণকারীদের দাফন বিষয়ে ভাটিয়ারীতে গাউসিয়া কমিটির প্রশিক্ষণ
সীতাকুণ্ড প্রতিনিধি:করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন,কাফন ও জানাজার বিষয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড শাখার উদ্যেগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বানুরবাজারস্থ খানকা শরীফে উক্ত প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ন সম্পাদক এড.মোসাহেব উদ্দীন বখতিয়ার, উত্তর জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এড.মুহাম্মদ জাহাঙ্গীর, প্রচারও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী, উপস্থিত ছিলেন ৯ নংভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দীন, গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/এম আর/দুলু


আপনার মতামত লিখুন