অসহায়দের জন্য এক মায়ের মানবতা/সংসারের খরচ বাঁচিয়ে কষ্টের সঞ্চিত পুরো অর্থ দিয়ে দিল ওসির হাতে
২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বর্তমানে প্রাণঘাতী করোনার করাল গ্রাসে পুরো দেশ যখন এলোমেলো, নানা গণমাধ্যমে যখন ভেসে বেড়ায় অসহায়দের আর্থনাদ। সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে অনেক মা যখন অক্ষম,দিশেহারা।
ঠিক সেসময়ে আরেক মা তার নিজের সঞ্চিত অর্থ দিয়ে গেলেন চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিনের হাতে। নিজের পরিচয় গোপন ও প্রদত্ত অর্থ গরীব অসহায়দের সহায়তায় খরচ করতে অনুরোধ করে গেলেন তিনি।
জানা যায় ওই মায়ের মধ্যবিত্ত পরিবার। সাধ ও সামর্থের যুদ্ধ ছিল সংসারের নিত্য সঙ্গী। এরপরও সংসারের নিত্য দৈনন্দিন খরচ থেকে বাঁচিয়ে অল্প অল্প করে সারাবছর ধরে কিছু অর্থ সঞ্চয় করেছেন ভবিষ্যতের কথা চিন্তা করে।
আজ মানব কল্যাণে তার সারা বছরের জমানো কষ্টার্জিত পুরো অর্থ দান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই মা।
এ বিষয়ে এ মানব মাতার একটি ছবি পোস্ট করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন নিজের ফেসবুক টাইমলাইনে লিখেছেন.. একজন মা। মধ্যবিত্ত পরিবার, উচ্চবিত্ত মন।
সংসারের ছোট ছোট খরচ বাঁচিয়ে আজীবনের সঞ্চয় ৩০ হাজার টাকা। আজ সব দিয়ে গেলেন আমাকে! উনার অনুরোধ, এই টাকা ব্যয় হোক অসহায়দের কল্যাণে। এমন মা যে দেশের ঘরে ঘরে সে দেশ কিভাবে হারে?
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স


আপনার মতামত লিখুন