খুঁজুন
, ,

ন্যাশনাল অলিম্পিয়াড বিজয়ী মেধাবী সুশান্ত; মায়ের মৃত্যুর পর চেপেছিল ডিপ্রেশন ভূত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 15 June, 2020, 12:13 am
ন্যাশনাল অলিম্পিয়াড বিজয়ী মেধাবী সুশান্ত; মায়ের মৃত্যুর পর চেপেছিল ডিপ্রেশন ভূত

বহুদিন ধরে বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আচার আচরণও ইন্ট্রোভার্টের মত। ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খুলতে চাননি তিনি। তখনই মানসিকভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সুশান্ত সিং রাজপুত।

সম্ভব ছিল না কারও পক্ষে বোঝা। খুব কম কথার মানুষ ছিল বলেই জানত বন্ধুরা। মানসিক অবসাদ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যারা মানসিক অবসাদে ভোগা মানুষদের পাগল বলে দাবি করে, তারা খুনির মতনই সমান দোষী। ছাত্র হিসেবে বিরল, অভিনেতা হিসেবেও তাই, কীভাবে সুশান্ত ঢোলে পড়লেন মানসিক অবসাদের কোলে।

ছাত্র হিসেবে তাঁর তুলনা হয় না। স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকার বড়ই প্রিয় ছিল সে। পাটনার সেন্ট ক্যারেন স্কুল এবং নয়া দিল্লির কুলচি হংসরাজ মডেল স্কুলে পড়াশুনা করেছিলেন তিনি।

কেবল স্কুলজীবনেই নয় কলেজেও তাঁর পড়াশুনা নিয়ে রীতিমত সুনাম ছিল। পাটনা থেকে দিল্লি আসার সময় তাঁর মা প্রয়াত হন। মায়ের চলে যাওয়া ভিতর থেকে শেষ করে দিয়েছিল তাঁকে।

সুশান্ত সিং রাজপুত(আত্মহত্যার পর)

কেবল স্কুলজীবনেই নয় কলেজেও তাঁর পড়াশুনা নিয়ে রীতিমত সুনাম ছিল। পাটনা থেকে দিল্লি আসার সময় তাঁর মা প্রয়াত হন। মায়ের চলে যাওয়া ভিতর থেকে শেষ করে দিয়েছিল তাঁকে।

তবে হাল ছাড়েননি সুশান্ত। মন দিয়ে লেখাপড়া চালিয়ে যান তিনি। ফিজিক্সে ন্যাশানাল অলিম্পিয়াডের বিজেতা ছিলেন তিনি। তবে মোটা মোটা ইঞ্জিনিয়ারিংয়ের বইয়ের মাঝে হাতছানি দিয়েছিল থিয়েটারের স্টেজ।

বইগুলো খোলা রেখেই কখন যে থিয়েটার এবং নাচের জগতে পাড়ি দেন নিজেও বোঝেননি। এদিকে পড়াশুনোয় মারাত্মক ক্ষতি হতে শুরু করল। অবশেষে লেখাপড়াকে একেবারে উপড়ের ট্রাঙ্কে তুলে দিয়ে নতুন পথচলা শুরু।

দিল্লি টেকনলজিকাল বিশ্ববিদ্যালয় থাকাকালীন শামক দাওয়ারের ডান্স ক্লাসে ভর্তি হন। সেখান থেকে ধীরে ধীরে লাইট ক্যামেরা অ্যাকশনের প্রতি আকর্ষণ বাড়তে লাগল তাঁর।

অভিনয়ের প্রতি প্যাশন অনুভব করে তিনি বলেছিলেন, “আমি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে স্বাধীনতা খুঁজে পেয়েছিলাম। দর্শকের সঙ্গে অভিনয়ের মাধ্যমে, নাচের মাধ্যমে কথোপকথনে বুঝলাম এটাই করতে চাই আজীবন।”

আজীবন আর হল কই। কীসের কারণ এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলেন সুশান্ত। শেষ ছবি ‘ছিছোড়ে’ আত্মহত্যা, মানসিক অবসাদ নিয়ে গল্প বুনেছিল।

সেই ছবির হিরোরই ঝুলন্ত দেহ এই ভাবে বান্দ্রার বাড়িতে পাওয়া যাবে কেউ ভাবেনি। শামাকের ডান্স ট্রুপে নাচ করার সুযোগ হতেই ৫১ তম ফিল্মফেয়ারে ব্যাকআপ ডান্সার হিসেবে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পারফর্ম করেন।

অভিষেক কাপুরের কাই পো ছে ফিল্মের হাত ধরে বলিউডে পদার্পণ সুশান্তের। রাজকুমার রাও এবং অমিত সাধের অভিনয়কে ছাপিয়ে গেল সুশান্তের প্রতিভা।

একের পর এক বড়ো ব্যানারের ছবির প্রস্তাব আসতে শুরু করল তাঁর কাছে। সুদ্ধ দেশি রোমান্স, পিকে, ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী, এমএস ধোনি, রাবতা।

তবে অধিকাংশ ছবিই বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারল না। সেই কারণেই কি মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। নাকি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েনেই তাঁকে ঠেলে দিল মৃত্যুর দিকে। স্যুইসাইড নোট ছিল না ঘরে। তাই কারণটা বোধহয় রহস্যেই মাঝেই চাপা পড়ে গেল।
তবে অধিকাংশ ছবিই বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারল না। সেই কারণেই কি মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। নাকি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েনেই তাঁকে ঠেলে দিল মৃত্যুর দিকে। স্যুইসাইড নোট ছিল না ঘরে। তাই কারণটা বোধহয় রহস্যেই মাঝেই চাপা পড়ে গেল।
ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর।

সব কিছু শেষ হওয়ার আগেও ১৭ বছর আগে মারা যাওয়া মাকেই আঁকড়ে ধরেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। নিজের সমস্ত আবেগ উজাড় করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়েছে সর্বত্র, সেইসময় সোশ্যাল মিডিয়ায় তাঁর করা শেষ পোস্টেই চোখ আটকে যাচ্ছে। পড়লে বোঝা যাচ্ছে, মন ভাল ছিল না সুশান্তের।

কৈশোরে মাকে হারিয়েছিলেন সুশান্ত। তারকা হয়ে যাওয়ার পরেও সেই আঘাত কাটিয়ে উঠতে পারেননি তিনি। একাধিক বার সংবাদমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে পোস্টও করতেন তিনি।

গত ৩ জুন ইনস্টাগ্রামে শেষ পোস্টটিও মাকে নিয়েই করেন সুশান্ত। মায়ের সঙ্গে নিজের ছবির কোলাজ পোস্ট করে লেখেন, ‘‘চোখের জলে ঝাপসা হচ্ছে স্মৃতিগুলো /অথচ স্বপ্নের নিরন্তর আনাগোনা স্মিত হাসির মতো ঠোঁটে লেগে থাকে / বহমান জীবন,এই দুইয়ের সঙ্গে বোঝাপড়া…মা।’’

ঠিক কী কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন বলে শোনা যাচ্ছে। এর আগেও মায়ের উদ্দেশে তাঁর করা পোস্টে অবসাদের ছায়া ধরা পড়েছে। ২০১৭-য় টুইটারে মায়ের উদ্দেশে হাতে লেখা একটি চিঠি পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, ‘‘চিরকাল আমার সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমিও কথা দিয়েছিলাম, যাই হোক না কেন মুখে হাসি ধরে রাখব। মনে হচ্ছে আমরা দু’জনেই ভুল ছিলাম মা।’’

রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।