খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করা হবে : ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২০, ৪:৪৪ অপরাহ্ণ
বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করা হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন,মানবতার কল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাই সমাজের ধনী ও বিত্তশালীদের এগিয়ে এসে কোভিড আক্রান্ত মানুষের শ্বাস কষ্ট লাগবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দেশের মানুষ এক কঠিন সময় পার করছে। একদিকে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে। অন্যদিকে ত্রাণ ও সরকারি সাহায্যের নাগাল পাওয়া তো দূরের কথা তার উপর গ্যাস- পানি-বিদ্যুৎ এর দ্বিগুন বিলে সাধারণ জনগণ আজ দিশাহারা। এই অবস্থায় সরকারের মন্ত্রী-এমপিরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করে তারা নীরব ভূমিকা পালন করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনকল্যাণে কোন কথাই তারা বলছে না। সর্বক্ষেত্রে দুর্নীতি ও দুঃশাসন।

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে রাজনীতির উর্ধ্বে উঠে সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কোভিড রোগীদের পাশে দাড়াতেই বাকলিয়ায় কুইন্স কমিউনিটি সেন্টারে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিনা চিকিৎসায় যেন কোন রোগী যেন মারা না যায় তাই ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলা হবে।

আমরা শীঘ্রই এই কমিউনিটি সেন্টার কে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার উপযোগী করেই গড়ে তোলে এবং শিগগিরই তা ঘোষণা দেওয়া হবে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, প্রতিবাদ করায়ই কি আজ অপরাধ? মাদক ব্যবসায় প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো চট্টগ্রাম মহানগর মেধাবী তরুণ ছাত্রদল নেতা মীর ছাদেক অভিকে।

তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আজ বুধবার (২৪ জুন) দুপুরে বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করার জন্য কুইন্স কমিউনিটি সেন্টার পরিদর্শন কালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী,ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, ড্যাব, চট্টগ্রাম জেলা সভাপতি
অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ড্যাব, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. মো: আব্বাস উদ্দীন, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক,ডা. মো: বেলায়েত হোসেন ঢালী,চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল, ইসলাম, মহানগর বিএনপির স্বাস্হ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক,ডা. এস এম সারোয়ার আলম, মহানগর বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, আলমগীর নূর, অ্যাডভোকেট তারিক আহমেদ, আলী ইউসুফ,হাজী মোঃ ইউসুফ, মোঃ আলমগীর, হাজী নবাব খান, আব্দুল্লাহ আল সগীর, হাজি ইমরান উদ্দিন, হাজী নাসির উদ্দিন, কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, জসিম উদ্দিন, সোলজার হোসেন লেদু, মুজিবুর রহমান, আবুল কালাম আবু, মোহাম্মদ সিরাজ, আব্দুর রহিম, মহানগর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস,নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আজিজুল হক মাসুম, মোহাম্মদ ফারুক, মুস্তাকিম মাহমুদ, মোহাম্মদ মুসা, মোঃ ফরিদ, ছাত্রদল নেতা মোঃ জহির, কুতুবউদ্দিন উদ্দিন রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর, মাহাবুব সিদ্দিকী, সজ্জাত প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…