দুবাই থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছেন ২৬৪ বাংলাদেশি
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে করােনাভাইরাসের কারণে আটকে পড়া আরও ২৬৪ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন । শুক্রবার বিকাল ৩ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ – মহাব্যবস্থাপক (জনসংযােগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩৯১ জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফেরেন। তাদের অনেকেই ভ্রমণে এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এরমধ্যে অনেক যাত্রী ছিলেন তারা ট্রানজিট সুবিধা নিয়েছিলেন।
২৪ ঘণ্টা/এম আর/মানিক


আপনার মতামত লিখুন