খুঁজুন
, ,

রাস্তা সংস্কারের দাবীতে পীরগঞ্জে অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 4 July, 2020, 3:52 pm
রাস্তা সংস্কারের দাবীতে পীরগঞ্জে অবস্থান কর্মসূচি

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তা (বটতলা) হতে ব্র্যাক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কারের দাবীতে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পীরগঞ্জ এলাকাবাসীর আয়োজনে শনিবার (৪ জুলাই) সকালে বটতলায় প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, সিপিবি’র উপজেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর সমশের আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক নূরনবী চঞ্চল, রাস্তা সংস্কার আন্দোলন কমিটির আহবায়ক দুলাল সরকার, ছাত্র ইউনিয়ন নেতা আবু সালেহ সিহাব প্রমূখ।

পরে সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম এসে সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস দেন।

কর্মসূচীতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেয়।

কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, ওই সড়কে পশু হাসপাতাল, পল্লী বিদ্যুত অফিস, টেলিফোন অফিস, ব্র্যাক অফিস, মহিলা কলেজ, ইকো পাঠশালা, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্টমেথিউজ ইংলিশ মিডিয়াম স্কুল, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহ অনেক জনগুরুত্বপূর্ণ অফিস অবস্থিত।

এ ছাড়াও উপজেলার দৌলতপুর, জাবরহাট, বৈরচুনা এবং সেনগাঁও ইউনিয়ন বাসীকে এ সড়ক দিয়েই উপজেলা সদরে প্রবেশ করতে হয়। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী সহ পথচারীদের।

উল্লেখ্য, এ সড়ক সংস্কারের দাবীতে এর আগেও সড়কে ধানের চারা রোপন করা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।