খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জঙ্গি তৎপরতা : গোপন বৈঠক থেকে ‘নব্য জেএমবি’ নেতা আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৩:৪১ অপরাহ্ণ
লোহাগাড়ায় জঙ্গি তৎপরতা : গোপন বৈঠক থেকে ‘নব্য জেএমবি’ নেতা আটক

এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন বৈঠক ও প্রশিক্ষণ চলাকালে মো : আব্দুল কাইয়ুম (২৩) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র এক নেতাকে হাতেনাতে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের একটি টিম। এ সময় ৪টি মোবাইল সেট, ৮/১০টি জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬/৭টি মোবাইলের স্ক্রিনশর্ট কপি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নব্য জেএমবি’র ৮/৯ সদস্য কৌশলে পালিয়ে যায়। আটক জঙ্গি নেতা মো : আব্দুল কাইয়ুম উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে।

আটকের পর জঙ্গি নেতা কাইয়ুম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিসহ গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়া জঙ্গি সদস্যরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র বিভিন্ন স্তরের নেতা বলে বলে স্বীকার করেন।

এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো : সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় আটক আব্দুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ ধারায় নিয়মিত মামলা রুজু করেছেন । মামলাটি এন্টি টেররিজম ইউনিটই তদন্ত করছেন বলে জানা গেছে।

এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক সোলায়মান শেখ জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারের পূর্বপার্শ্বে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে কতিপয় উগ্রপন্থী বিপদগামী ব্যাক্তি বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করা, জনসাধারণের ভিতর আতংক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন শৃংখলা পরিস্থিতির মারাত্বক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক ও বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্ততি গ্রহণের জন্য একত্রিত হবে এমন গোপন তথ্যের ভিক্তিতে সোমবার রাত ২ টা ১৫ মিনিটে উক্ত স্থানে আমার নেতৃত্বে এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি টিম অভিযান পরিচালনা করি। অভিযানে জঙ্গি নেতা আব্দুল কাইয়ুমকে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও ৮/৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের ব্যবহ্নত ৪টি মোবাইল সেট, বেশকিছু জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত মোবাইল স্ক্রীনশর্ট কপি ও বেশকিছু প্রচার পত্র জব্দ করি। আটকের পর জঙ্গি কাইয়ুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক তার দুই সহযোগীর নাম-ঠিকানা জানালেও অন্য ৬/৭ জনের পরিচয় কৌশলে এড়িয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছি। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, এন্টি টেররিজম ইউনিট অভিযানের বিষয়টি আমাকে অবহিত করিয়া থানা পুলিশের সহায়তায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করিয়া মোঃ আবদুল কাইয়ুম নামের নব্য জেএমবি’র এক সদস্যকে চারটি মোবাইল ফোন, আটটি জিহাদি বই, স্ক্রীণ শর্ট ও জব্দ তালিকায় বর্ণিত আলামত সহ থানায় হাজির হইয়া লিখিত এজাহার দায়ের করিলে লোহাগাড়া থানার মামলা নং-০৬, তাং-০৬/০৭/২০ ইং, ধারা- সন্ত্রাস বিরোধি আইন ২০০৯(সংশোধনী ২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ রুজু করি। এন্টি টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করছেন।

২৪ ঘণ্টা/এম আর

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…