খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২০, ৮:০৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী

ভাটিয়ারীতে সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবা

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের হাজ্বী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ে প্রসূতি মায়েদের ফ্রি চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বুধবার (৮ জুলাই) সকাল ১০ টা থেকে দিনব্যাপী প্রসূতি মায়েদের উক্ত চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮০ জন গর্ভবতী মায়ের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়া বিনামুল্যে প্রয়োজনীয় সকল ওষুধ সরবরাহ, করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ দুস্থ অসহায় প্রসূতি মায়েদের পুষ্টি চাহিদা পূরণে সেনাবাহিনীর পক্ষ থেকে সৌজন্যমূলক পুষ্টিকর খাবারও উপহার দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ চিকিৎসা ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের এর গাইনি ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল ডা. মাহমুদা আশরাফী ফেরদৌসি।

প্রথমে প্রসূতি মায়েদেরকে জীবাণুনাশক স্প্রে করা হয়। এরপর তাপমাত্রা ও ওজন পরিমাপ করা হয়। পরে চিকিৎসা সেবা দিয়ে তাদের বিনামূল্যে ওষুধ পত্র দেওয়া হয়।

উক্ত ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক কান্তি লাল আর্চায্য, প্রেসক্লাব সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, মোঃ মাঈন উদ্দিন, অহিদুল আলম প্রমূখ।

এব্যাপারে ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী বছরব্যাপী সারাদেশে বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচীর অংশ হিসেবে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া সদর দপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্স ও সিএমএইচ চট্টগ্রামের যৌথ উদ্যেগে বিভিন্ন এলাকায় গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছেন। তারই অংশ হিসেবে সীতাকুণ্ডে মোট তিনটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ জন গর্ভবতী নারীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিনামুল্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ ফেসিয়াল মাস্ক ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…