খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রোগীর সাথে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়দের দুর্ব্যবহার/ টাকা ছাড়া অক্সিজেন না দেয়ার অভিযোগ স্বজনদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২০, ১১:০৩ পূর্বাহ্ণ
রোগীর সাথে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়দের দুর্ব্যবহার/ টাকা ছাড়া অক্সিজেন না দেয়ার অভিযোগ স্বজনদের

২৪ ঘণ্টা ডট নিউজ। বরিশাল ডেস্ক : শাহিন ও শাকিল। তারা দুজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা এবং করোনায় আক্রান্ত। উন্নত চিকিৎসা ও ভাল সেবা পাওয়ার লক্ষ্যে গত ৫ দিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে শাহিন। এর আরো ৮ দিন আগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের অপর বাসিন্দা শাকিল।

তবে আক্রান্ত দুই রোগীর স্বজনরা হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে রোগীদের সাথে অহরহ দুর্ব্যবহারের অভিযোগ করেছে। তাদের দাবি চিকিৎসাকালে দু’জনই চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা চাইতে গিয়ে ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয়দের দুর্ব্যবহারের শিকার হয়েছেন।

নার্স এবং ওয়ার্ডবয়দের বিরুদ্ধে এমন অভিযোগই বেশি। টাকা না দিলে অক্সিজেন দেন না ওয়ার্ডবয়রা এমন অভিযোগ করেছে অপর এক রোগীর স্বজনও। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সুশীল সমাজ।

ভুক্তভোগী এক নারী নাম প্রকাশ না করার সর্তে বলেন, ‘চোখের সামনে অক্সিজেনের অভাবে আমার স্বামী ছটফট করছিল। অনেকে বলছে, টাকা দেন তাইলে পাবেন। যতক্ষণ আমি টাকা না দিছি অক্সিজেন পাইনি। পরে আমার টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার নিতে হয়েছে।

শাকিল আহম্মেদ অপর একজন গণমাধ্যমকে বলেন, ‘যতটুকু সেবা পাওয়ার কথা তা পাইনি, পেয়েছি দুর্ব্যবহার।’ অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা। তিনি বলেন, ‘রোগী ও তার স্বজনের সাথে খারাপ ব্যবহার করাটা কাম্য নয়। বিষয়টির তদন্ত হওয়া দরকার এবং আমরা এর বিচার দাবি করছি।

এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন তাদের হাসপাতালের করোনা ইউনিটের রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, করোনা ওয়ার্ডে তিন শিফটে ১১ জন ডাক্তার, ৩০ জন নার্স এবং ৯ জন ওয়ার্ডবয় কর্মরত থাকেন। হাসপাতালে এখন পর্যন্ত ৯শরও বেশি রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে ৬ শতাধিক রোগী সুস্থ হয়ে ফিরেছেন।

এরপরও কয়েকজন রোগীর স্বজনদের সাথে আমাদের দু একজন স্বাস্থ্যকর্মীর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে সেবার কাজটি আন্তরিকভাবে করতে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। সূত্র : সময় টিভি

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…