খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মানুভুতিতে আঘাত ও উস্কানির অভিযোগ : ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২০, ৬:১৮ অপরাহ্ণ
ধর্মানুভুতিতে আঘাত ও উস্কানির অভিযোগ : ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে রাঙ্গুনিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ধর্মানুভুতিতে আঘাত, মানহানিসহ মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগ ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি অনলাইনে ভিডিও প্রচার করে ইসলাম ধর্ম, মুসলমান জাতি ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর ও স্পর্শকাতর মন্তব্য করে উস্কানি দিয়েছেন বলে মামলার অভিযোগে জানা যায়।

আসাদ নুর’স ব্লগস নামের আইডি থেকে এধরণের ভিডিও প্রচার করা হয় ১৩ জুন সোমবার। ব্লগার আসাদুজ্জামান নুর (৩৮) বরগুনা জেলার আমতলি উপজেলার উত্তর টিয়াখালি গ্রামের তফাজ্জল হোসেনের পুত্র।

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শিমুল দাশ গুপ্ত বাদি হয়ে মামলাটি করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি রুজু করা হয়। মামলায় উস্কানিমূলক ভিডিও বার্তাটিতে যারা কমেন্ট ও শেয়ার করে প্রচার করেছেন তাদেরও অভিযুক্ত করা হয়েছে।

এরআগে ছাত্রলীগ নেতা শিমুল দাশ গুপ্তের মোবাইলে হেয় প্রতিপন্ন ও আপত্তিকর অডিও বার্তাও পাঠান ব্লগার আসাদ নুর। মামলাটিতে সাক্ষি করা হয়েছে অভিজিত তালুকদার বড়ুয়া পাভেল, বাবলা তালুকদারর ও মাসুদ পারভেজকে।

মামলার অভিযোগে জানা যায়, ইসলাম ধর্ম, মুসলমান জাতি ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুক ফেইজে উস্কানিমূলক ও মর্যাদাহানিকর মন্তব্য করে রাঙ্গুনিয়া উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও অটুট অবস্থানকে কলুষিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্ঠায় লিপ্ত রয়েছে ‘আসাদ নুরস ব্লগস’। আসাদুজ্জামান নুর ও সহযোগীরা উদ্দেশ্যমূলকভাবে ভিডিও তৈরী ও শেয়ার করে রাঙ্গুনিয়ায় বৌদ্ধ সমাজ ও মুসলমানদের মধ্যে সম্প্রীতির বন্ধন বিনষ্ট করার অপচেষ্ঠা চালাচ্ছেন।

মামলার বাদি শিমুল গুপ্ত বলেন, ব্লগার আসাদ নুর ভিডিও বার্তায় রাঙ্গুনিয়ায় আরেকটা ২০১২ সালের রামু ট্র্যাজেডি সৃষ্টির উস্কানি দেন। তিনি বিভিন্ন সময়ে ভিডিও বার্তায় ইসলাম ও মুসলমানদের নিয়ে নানা কটুক্তি করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে। আমার হোয়টসআ্যাপেও আপত্তিকর অডিও বার্তা পাঠান। তার উস্কানিমূলক এসব ভিডিও বার্তার কারণে রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আসাদ নুর ও সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মি‌ল্কি ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এধরণের উস্কানিমূলক কর্মকান্ড যারা শেয়ার ও প্রচার করে উত্তেজনা ছড়াচ্ছেন তারাও আইনের আওতায় আসবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…