খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৩:৪৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি : মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা এবং বসত ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড উপজেলা ১নং সৈয়দপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের মহানগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মীর জেবল হোসেনের স্ত্রী বৃদ্ধা রাহেলা আক্তার (৫০)।

আজ রবিবার (১৯ জুলাই) বেলা এগারটায় সীতাকুণ্ড প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় রাহেলা আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মীর সাকিব হোসেন। জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত ১৫ জুলাই সকালে এলাকার স্থানীয় সন্ত্রাসী মীর নোমান, মীর মোশারফ হোসেন প্রকাশ ইলিয়াছ, তোফায়েল আহম্মদসহ অজ্ঞাত আরো ৪/৫ সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

এসময় বাঁধা দিতে গেলে তাদের হামলায় রোকসানা আক্তার(২৩), মীর সাকিব হোসেন(১৭) এবং আমি রাহেলা বেগম (৫০) আহত হয়। এরপর থেকে সন্ত্রাসীরা আমাদেরকে হত্যা, গুমসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে।

তার প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে গত ১৭ জুলাই সীতাকুণ্ড মডেল থানায় একটি জিডি দায়ের করি। (জিডি নং ৬৯৪)। এরপর সন্ত্রাসীরা আবারো আমাদের উপর হামলা করে। আমার ছেলে মীর লবিব হোসেন পুলিশে চাকরী করার সুবাধে বাড়িতে না থাকায় তার স্ত্রীর উপর হামলা চালিয়ে অশ্লীলতা করে। তারা হুমকি দেয় যে আমার ছেলের পুলিশের চাকরী তারা খেয়ে ফেলবে।

এ ঘটনায় রোকসানা আক্তার স্মৃতি বাদী হয়ে থানায় আরেকটি এজাহার আকারে অভিযোগ করে। আমরা মুক্তিযোদ্ধা এবং পুলিশ পরিবার সন্ত্রাসীদের ভয়ে দিন যাপন করছি। তারা যেকোন মূহুর্তে আবারও আমাদের উপর হামলা করতে পারে। সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবী করছি। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোকসানা আক্তার স্মৃতি, মীর সাকিব হোসেন, মো: শহিদুল্লাহসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…