খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভ্রমণপিপাসুদের পদচারনায় মূখরিত আলেকজান্ডার বেড়িবাঁধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২০, ১১:০২ অপরাহ্ণ
ভ্রমণপিপাসুদের পদচারনায় মূখরিত আলেকজান্ডার বেড়িবাঁধ

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি : ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষনীয় স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে লক্ষ্মীপুরের পর্যটন কেন্দ্রগুলো। তন্মধ্যে চর আলেকজান্ডার অন্যতম। মেঘনা পাড়ের জনপদ লক্ষীপুরের রামগতি উপজেলা আলেকজান্ডার বেড়িবাঁধকে ঘিরে পর্যটনে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নদীর ঢেউ আর পানির শব্দে জেগে উঠা নির্মল প্রকৃতিতে সেজেছে আলেকজান্ডার বেঁড়িবাঁধ। এতে লক্ষীপুরের রামগতি উপজেলার মেঘনাপাড়ের জনপদটিতে পর্যটনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।

রামগতি উপজেলার নদী আর নির্মল প্রকৃতি দুইয়ে মিলে এ উপকূলকে করে তুলেছে অপরূপ। উত্তাল ঢেউয়ের মধ্যে ছোট ছোট নৌকায় জেলেদের ইলিশ ধরা, জোয়ার-ভাটার টানে উঁচু ঢেউ আঁচড়ে পড়ছে বেড়িবাঁধের গায়ে এমন নানা দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা। ঈদসহ যেকোন ছুটিতে এখানে দর্শণার্থীদের খই ফুটে। নদী থেকে ভেসে আসা দক্ষিণা বাতাসে মন জুড়াতে সুযোগ পেলেই এখানে ছুটে আসে হাজারো মানুষ। দর্শণার্থীদের পদচারণা আর হৈ-হুল্লোড়ে বেঁড়িবাঁধটি হয়ে উঠে আরো অপরুপ।

এখানে নদীর ঢেউ-জলের মিষ্টিসুর, জেগে ওঠা চর, নৌবিহার, ঢেউ-বেলা ভূমির মিতালীর সান্নিধ্য পেতে প্রতিদিন আসে হাজারো মানুষ। জেলা শহর থেকে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় ঈদসহ বিশেষ দিন গুলোতে বেড়িবাঁধের আলেকজান্ডারের এক কিলোমিটার অংশে নানা বয়সী মানুষের উপচেপড়া ভিড় লেগে থাকে। নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিকল্পিতভাবে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো গেলে এটি পার্শ্ববর্তী কয়েকটি জেলার মানুষের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।

সরেজমিন দেখা গেছে, রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম। শুধু লক্ষীপুরের প্রায় ৬২ হাজার জেলে এ নদী নির্ভর জীবন-জীবিকা নির্বাহ করছে।

পর্যটন কেন্দ্র আলেকজান্ডার বেড়িবাঁধককে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। ফুসকা, চটপটি, নাগরদোলা, আইসক্রিম, খাবার হোটেল, বাহারী রঙের বেলুনের দোকানসহ নানা পসরা সাজিয়ে বসে থাকেন দোকানীরা। দোকানদার নাসির উদ্দীন বলেন -মোটামুটি বিক্রিবাট্টা ভালোই হয়।

আলেকজান্ডার বেড়িবাঁধ সংলগ্ন নদীতে পণ্যবাহী সারি সারি লাইটারেজ জাহাজ ও মাছ শিকারে অসংখ্য নৌকার ছুটা ছুটি সবার নজর কাড়ে। তীরে রয়েছে নারিকেল-সুপারিসহ বিভিন্ন বৃক্ষের সাজানো বাগান। এ ছাড়া চরে দৃষ্টি কাড়ে গরু-মহিষ, ভেড়া আর রাখালের বন্ধুত্ব। সয়াবিন ও ধানসহ ফসলের বিস্তীর্ণ মাঠ। এ যেন সৌন্দর্যের লীলা ভূমি। স্নিগ্ধতায় মনছুঁয়ে যায়।

এতে এখানে পর্যটনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। জানতে চাইলে ঘুরতে আসা ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, আলেকজান্ডারে প্রতিদিন হাজারো নারী-পুরুষ ও শিশুদের অপূর্ব মিলন মেলা ঘটে। আনন্দ-উচ্ছাসে মুখরিত হয়। মানুষের জীবন যাত্রার মান বদলে যাচ্ছে। অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, এ নিয়ে মন্ত্রণালয় ও পর্যটন করপোরেশনে চিঠি দেয়ার পর একটি প্রতিনিধিদল মে মাসে পরিদর্শন করে গেছে। তারা পর্যটনকেন্দ্র ঘোষণার পরিবেশ পেয়ে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে গেস্ট হাউস ও টয়লেটসহ অবকাঠামো নির্মাণের জন্য কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাবনা চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে। সম্প্রতি ছাতা স্থাপন ও টয়লেট নির্মাণের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।

লক্ষীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল বলেন, ‘আলেকজান্ডার বেঁড়িবাঁধটি স্থানীয়দের কাছে পর্যটনকেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। ঈদ-পূজা ও নববর্ষের সময় বিপুল পর্যটকের সমাগম ঘটে থাকে। পর্যটকদের জন্য সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা থাকে’

লক্ষীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর(অব.) আবদুল মান্নান বলেন, আলেকজান্ডার বেড়িবাঁধকে ঘিরে পর্যটনে সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

সকাল থেকে শুরু করে রাত ৮ পর্যন্ত পর্যটকদের পদচারনায় মূখরিত থাকে আলেকজান্ডার বেড়িবাঁধ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…