ফটিকছড়িতে রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে আগুন, পুড়ল ৬০ শতকের ফসল

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২০ রাত
ফটিকছড়িতে রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে আগুন, পুড়ল ৬০ শতকের ফসল

ফটিকছড়িতে এক বর্গাচাষির কেটে রাখা পাকা ধানের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঋণ করে ও জমি বর্গা নিয়ে চাষ করা ৬০ শতক জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের লাল-মাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঋণ করে এবং অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন জাহাঙ্গীর। দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো পাকা ধান সোমবার কেটে বাড়িতে নেওয়ার প্রস্তুতি হিসেবে রাস্তার পাশে স্তূপ করে রাখেন। কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে তাঁর পুরো মৌসুমের ফসল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। একজন কৃষক অনেক কষ্ট ও পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। তাঁর কাটা ধানের স্তূপে এভাবে আগুন দেওয়ার ঘটনা সত্যিই বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে।’

Feb2
Feb2