খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকলীগ নেতার বাড়ি থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১০:১১ অপরাহ্ণ
কৃষকলীগ নেতার বাড়ি থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষকলীগের এক নেতার বাড়ি থেকে আশিক রানা (১৮) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোর ৩টার দিকে ওই নেতার বাড়ির নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কৃষকলীগের ওই নেতার নাম শরীফ হারুন অর রশিদ। তিনি উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের বাসিন্দা ও বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি।

আর নিহত আশিক কঠুরাকান্দি গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। তিনি ফরিদপুর মুসলিম মিশন কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় কৃষকলীগ নেতা শরীফ হারুনের ছোট ভাই নজরুল শরীফসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ থাকায় আশিক রানা বাড়িতে ছোট ভাইকে নিয়ে মায়ের সাথে থাকতেন।

প্রতি দিনের ন্যায় রাতের খাবার শেষ করে শুয়ে পড়ে আশিক। কিন্তু রাত ১টার পর হারুন অর রশিদ আশিকের চাচা জাহাঙ্গীর আলমকে ফোন দিয়ে বলেন, তোমার ভাতিজা আমার ঘরে আটকে আছে, নিয়ে যাও।

পরে চাচা জাহাঙ্গীর হোসেন ও আশিকের মা মরিয়াম বেগম ঘরে খোঁজাখুজি করে না পেয়ে দ্রুত হারুন অর রশিদের বাড়িতে ছুটে যান তারা। সেখানে গিয়ে হারুনের ঘরে জানালা দিয়ে আশিকের গলায় গামছা পেছানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা ও চাচা। পরে পুলিশকে খবর দিলে সকালে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কঠুরাকান্দি গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, আশিকের পরিবারের সাথে হারুন অর রশিদের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। সম্প্রতি দুই পরিবারের মধ্যে ঝামেলা মীমাংসাও হয় এবং একসাথেই চলাফেরা করছিল। কিন্তু হারুনের মেয়ের সাথে আশিকের প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন।

আশিক রানার মা মরিয়াম বেগম বলেন, আমার ছেলেকে কৌশলে হারুন ও তার ভাই বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি এই হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন। তবে প্রেমের বিষয় সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি।

বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন অর রশিদ পলাতক ও বাড়ির সবাই থানা হেফাজতে থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

আশিকের চাচা ও বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, আমাদের পরিবারের সাথে জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে হারুনের সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। রাত ১টার পর হারুন আমাকে ফোন দিয়ে জানান, ভাতিজা তার ঘরে আটকা আছে। তার ভাতিজাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আলামত সংগ্রহ করা হয়েছে। সকালে ময়নাতদন্ত করার জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

২০২৬ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম দিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ফরিদপুর-১ সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা লিখিত প্রশ্ন রেখে বলেন, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে মধুখালি, বোয়ালমারী দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত কোনো রেলগাড়ি পরিচালনা করার পরিকল্পনা আছে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। তাছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এসে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাতায়াত করার সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ইঞ্জিন, কোচ ও ক্রুর অভাবে ১৯টি মেইল/কমিউটার ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে এবং প্রতিদিন ৭/৮টি মালবাহী ট্রেন পুশব্যাক হচ্ছে।