রাউজানে ২৩ লিটার দেশীয় তৈরি মদসহ তিন মাদক ব্যাবসায়ী আটক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি ২৩ লিটার পাহাড়ি ছোলাই মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে রাউজান থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ডাবুয়া ইউনিয়নের কলমপতি এলাকার সেন বাড়ির মৃত কুশরাম সেনের পুত্র শিমুল সেন (৩৫) একই এলাকার বাদল সেনের পুত্র বাবু সেন (৪০) ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের মনোরঞ্জন চৌধুরী বাড়ির মৃত তেজেন্দ্রে দে’র পুত্র রনজিত দে (৫২)।
রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দাকিনি রাস্তার মোড়ে তিন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্যে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। গোপন সংবাদে তাদের অবস্থান জানতে পেরে রাত্রিকালীন ডিউটিরত এসআই আবু বকরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২৩ লিটার মদসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম


আপনার মতামত লিখুন