পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট পাবে পিইসির শিক্ষার্থীরা!

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৫১ বিকাল
পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট পাবে পিইসির শিক্ষার্থীরা!

নিউজ ডেস্ক: চলতি বছর সার্টিফিকেটে কোনো গ্রেড বা জিপিএ নম্বর না রেখে পঞ্চম শ্রেণির সমাপনী শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই মহামারি করোনা পরিস্থিতির কারণে পাসের সার্টিফিকেট দেয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)

আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে পঞ্চম শ্রেণির অপেক্ষমাণ রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়া হবে। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

সার্টিফিকেটে কোনো জিপিএ বা গ্রেড পয়েন্ট এর বদলে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

এ প্রসঙ্গে মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট শিক্ষার্থীদের স্ব স্ব বিদ্যালয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, চলমান করোনা মহামারির জন্য গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে পিইসি জিএসসি ও জেডিসি পরীক্ষা

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2