লোহাগাড়ায় বিধবা নারীর ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৩:০২ বিকাল
লোহাগাড়ায় বিধবা নারীর ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় এক বিধবা নারীর ধর্ষণ মামলায় ইউপি সদস্য আনোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানা এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে চাঁন্দগাও থানায় সোর্পদ করে। পরদিন আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে লোহাগাড়া থানা পুলিশ হেফাজতে নিয়ে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ইউপি সদস্য আনোয়ার হোসেন উপজেলার পদুয়া আলী পাড়ার মৃত শেখ আহমদের ছেলে এবং পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমান জানান, গতকাল পদুয়া ইউনিয়নের বিধবা এক নারী পদুয়া ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন৷

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রাম শহরে ভিকটিমের লোকজন মেম্বার আনোয়ার হোসেনকে আটক করে চান্দগাঁও থানায় সোপর্দ করেন। পরে আমাদের খবর দিলে আমি ফোর্স পাঠিয়ে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসি। তাকে আজ ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

 

Feb2
Feb2